• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline
স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—সরকারের সাশ্রয়ের বিপরীতে কতটা পুড়ছে সাধারণ মানুষ? চার দেওয়াল পেরিয়ে দেশ গড়ার অঙ্গীকার: নারী আসনের ভোটে সরগরম নির্বাচন ভবন হামের থাবায় কাঁপছে কুষ্টিয়া: একদিনে হাসপাতালে ২৮ অপহরণ, সালিশ ও ফের পলায়ন: কুমিল্লার মেঘনায় স্কুলছাত্রীকে নিয়ে ধূম্রজাল

ফেনীতে সরিষার চাষ বেড়েছে দ্বিগুণ

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

চলতি মৌসুমে ফেনীর ৬টি উপজেলায় সরিষা চাষ গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। এবার সরিষা চাষ হয়েছে ৬ হাজার ৬৬ হেক্টর জমিতে। ২০২৩ সালে ৩ হাজার ৪৯৪ হেক্টর জমিতে চাষ হয়েছে। গত বছর ৪ হাজার ৬৭০ টন সরিষা উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৪৭৩ হেক্টর জমি। বিগত বছরে ফলন ভালো হওয়ায় চাষ বেড়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে সরিষার আবাদ হয়েছিল ১ হাজার ৬৮০ হেক্টর। ২০২১ সালে চাষ হয়েছে ১ হাজার ৯০৭ হেক্টর। ২০২২ সালে চাষ হয়েছিল ১ হাজার ৮০৬ হেক্টর। জেলায় প্রণোদনা পেয়েছে ১৬ হাজার ২০০ কৃষক। উৎপাদন বাড়াতে ২২ লাখ ১৯ হাজার ৪০০ টাকা মূল্যের ১৬.২০ টন বীজ ও ৫৯ লাখ ৯৪ হাজার টাকা মূল্যে ৩২৫ টন রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ বছর প্রণোদনা দেওয়া হয়েছে ১৬ হাজার ২০০ বিঘা জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ফেনীর ৬টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে সোনাগাজী উপজেলায়। এখানে আবাদ হয়েছে ২ হাজার ৪৭০ হেক্টর জমিতে। সদর উপজেলায় ১ হাজার ৯৩০ হেক্টর, ছাগলনাইয়া উপজেলায় ৫৮০ হেক্টর, ফুলগাজী উপজেলায় ৬৩৫ হেক্টর, পরশুরাম উপজেলায় ২২৬ হেক্টর এবং দাগনভূঞা উপজেলায় ২২৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।

ফেনী সদরের পাঁচগাছিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার জানান, সদর উপজেলার মধ্যে পাঁচগাছিয়া ইউনিয়নে সরিষা আবাদ বেড়েছে। কয়েকটি সরিষা ক্ষেতে মৌবক্স স্থাপন করা হয়েছে। এতে কৃষকেরা সরিষা চাষে আরও উৎসাহিত ও আর্থিকভাবে লাভবান হবেন।

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. একরাম উদ্দিন জানান, আমন ও বোরো ধানের মাঝামাঝি দুইমাস সময়ে কৃষকেরা সরিষা চাষ করে আর্থিকভাবে সাবলম্বী হবেন। এতে ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category