• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
বডিশেমিংয়ের উত্তর তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দিনে ১০ খুন: জনমনে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ নৌকাযোগে নারীকে পুশইনের চেষ্টা, রোকনপুর সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখল বিজিবি সীমান্তে ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’ খতিয়ে দেখতে দিল্লির উচ্চপর্যায়ের কমিটি গঠন ৫৪ জেলার পানিতে বিষাক্ত আর্সেনিক ও আয়রন, বাড়ছে ক্যানসারের ঝুঁকি আদ-দ্বীনের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে ধৃত বেনজীর আহমেদের বিরুদ্ধে ৩৩ মামলা, প্রত্যর্পণে নথিপত্র অনুবাদ হচ্ছে আরবিতে রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগের নির্দেশ হাইকোর্টের গ্যালারিতে ট্রুডো ও কেটি পেরি, নতুন করে বিশ্বমিডিয়ায় সম্পর্কের গুঞ্জন

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়

Reporter Name / ৫৬৫ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হবে ২০২৬ সালের বিশ্বকাপ। প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নেবে ৪৮টি দল। তিন দেশের ১৬টি ভেন্যুতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে যোগ্যতা অর্জন করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছে লিওনেল মেসিরা। ২৫ পয়েন্ট নিয়ে সেলেসাওরা তিনে আছে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলেও বাছাই পর্বে তাদের এখনও খেলতে হবে আরও দুইটি ম্যাচ।

আন্তর্জাতিক ফুটবলে আবারও শুরু হতে যাচ্ছে ব্যস্ততা। সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতি উপলক্ষে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো। ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার, আর ১০ সেপ্টেম্বর খেলবে ইকুয়েডরের বিপক্ষে। বিশ্বকাপে খেলা নিশ্চিত হলেও এই ম্যাচগুলোতে দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন কোচ লিওনেল স্ক্যালোনি।

আর্জেন্টিনার মতোই সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল ৫ সেপ্টেম্বর খেলবে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে। চোটের কারণে দলে নেই নেইমার জুনিয়র, আক্রমণের আরও দুই নিয়মিত সদস্য ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকে রাখেননি সেলেসাওদের ইতালিয়ান কোচ।

ব্রাজিল ও আর্জেন্টিনার সেপ্টেম্বরের ম্যাচের সূচি-  

তারিখ প্রতিপক্ষ সময় (বাংলাদেশ) ভেন্যু
৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ভোর ৫.৩০ মিনিট এস্তাডিও মনুমেন্টাল
৫ সেপ্টেম্বর ব্রাজিল-চিলি ভোর ৬.৩০ মিনিট মারাকানা
১০ সেপ্টেম্বর আর্জেন্টিনা-ইকুয়েডর ভোর ৫.০০ মিনিট মনুমেন্টাল স্টেডিয়াম
১০ সেপ্টেম্বর ব্রাজিল-বলিভিয়া ভোর ৫.৩০ মিনিট মিউনিসিপাল স্টেডিয়াম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category