• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি গ্রেফতার জাল পাসপোর্টসহ

Reporter Name / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার একটি বিশেষ অভিযানে ২৬ থেকে ৩৩ বছর বয়সি তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো রুসলীন বিন জোসুহ।

বিবৃতিতে পরিচালক বলেন, সোমবার দুইজন ৬১টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং একটি মিয়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছে থেকে তাদের গ্রেফতার করা হয়। অন্য একজন ৩৩ বছর বয়সি মাস্টারমাইন্ডকে জালান কেপংয়ের একটি অ্যাপার্টমেন্টে গ্রেফতার করা হয়। সেখান থেকে এনফোর্সমেন্ট দল ১৫টি জাল বাংলাদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ এবং দুটি প্রিন্টার জব্দ করেছে।

পরিচালক আরও বলেন, এক বছর ধরে তারা এ অপরাধ করে আসছে। অপরাধীরা মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ রিঙ্গিত পর্যন্ত পাসপোর্ট ও ভিসা করে দেওয়ার নামে ফি নিচ্ছে। এর গ্রাহকদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমারের, ইন্দোনেশিয়ান, ভারতীয়, নেপালি এবং পাকিস্তানের নাগরিক রয়েছে। অস্থায়ী কাজের ভিজিট পাসের জাল স্টিকার জারিকারী অন্য গ্রুপের সঙ্গে এই সিন্ডিকেটের সম্পৃক্ততা আছে কিনা- তা খতিয়ে দেখছে ইমিগ্রেশন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category