• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
আলিয়ঁসে আজ শুরু হলো যৌথ চিত্রপ্রদর্শনী ‘ত্রিবন্ধন’ পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: ভারতীয় হাইকমিশনার দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ বিজিবি-বিএসএফ বৈঠক আকাশচুম্বী টিকিটের দাম: বিশ্বকাপের ফাঁকা গ্যালারি নিয়ে উদ্বেগ শ্রমিকের হাহাকারে মালিকদের বিপুল ভাগ্য ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ট্রাম্পের নতুন মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ও সমঝোতার নেপথ্য কথা ইরানের সঙ্গে কাতারের গোপন আঁতাত! ফাঁস করল ওয়াশিংটন পোস্ট ছুটির দিনের বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ভোগান্তিতে পথচারী সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের আশ্বস্ত করলেন গভর্নর

মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের নামে নতুন প্রজন্মকে বিভক্তি অশুভ লক্ষণ : ডাঃ ইরান

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের নামে নতুন প্রজন্মের মধ্যে বিভক্তি অশুভ লক্ষণ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে বসে স্বাধীনতার পক্ষ- বিপক্ষের নামে নিজেই নতুন প্রজন্মকে বিভক্তিকে উষ্কে দিয়েছেন। মুলতঃ সরকারের এমপি মন্ত্রী আমলা ও দলীয় নেতা-কর্মীদের দুর্নীতিকে আড়াল করতে ইস্যু তৈরির অপচেষ্টা করছেন। ট্রানজিটের নামে করিডোর দিয়ে দেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব খর্ব করেছেন। জনগন যেন ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম জোরদার করতে না পারে তাই ইস্যু দিয়ে ইস্যু চাপা দেয়ার চক্রান্ত হচ্ছে।

ডাঃ ইরান বলেন, জনগনের ভোটাধিকার, নিরাপদ সড়কের অধিকার, চাকরির অধিকার, দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই কথাই বলছেন বা বলতে চাচ্ছেন অথবা আন্দোলন-সংগ্রামে অংশ নিচ্ছেন তাদেরকে এক কথায় রাজাকার হিসাবে আখ্যায়িত করে প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা মহান মুক্তিযদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।
তিনি আরো বলেন, প্রজন্মকে বিভক্ত করে ফায়দা লুটছেন কারা ? কারা দেশের ভবিষ্যতকে বিভক্ত করে দিয়ে দেশটাকে লুটেপুটে খেতে চাচ্ছেন, কারা দেশটাকে শুণ্যে পরিনত করে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার চেষ্টা করছেন ? সূক্ষ্মভাবে মুক্তিযোদ্ধাদের অবমাননা করছেন প্রকাশ্যে। কোন অপশক্তি সুযোগটা লুফে নিচ্ছে। সকল মনে রাখতে হবে, নেতৃত্বের বড় গুণ হলো জাতিকে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ রাখা। বিভাজন সৃষ্টি করে জাতিকে দুর্বল করা নয়।

প্রেস বিজ্ঞপ্তি:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category