• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত ‘চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি’— ইসিকে জামায়াত বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করল বাংলাদেশ ব্যাংক শাপলা চত্বর মামলায় গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবো: লতিফ সিদ্দিকী ‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে সাশ্রয়ী কিন্তু প্রাণঘাতী: তুর্কি ড্রোনে বদলাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা সমীকরণ বাংলাদেশের গ্যাস গেলো কোথায়?

যুদ্ধের মধ্যেই চীন থেকে শত শত ক্ষেপণাস্ত্র কিনছে ইরান: রয়টার্স

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীনের কাছ থেকে শত শত কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) কিনছে ইরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (২৯ জুলাই) চুক্তি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা রয়েছে। যুদ্ধ শুরুর পর এটিই ইরানের অন্যতম বড় প্রতিরক্ষা ক্রয় উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা হামলায় সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর দুর্বলতা সামনে আসার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেই এই পদক্ষেপ নিয়েছে তেহরান।

সূত্রগুলোর দাবি, চুক্তির আওতায় চীনের তৈরি ‘কিউডব্লিউ-১২’ ও ‘এফএন-১৬’ মডেলের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনা হবে। এসব অস্ত্র নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করার জন্য বিশেষভাবে তৈরি।

রয়টার্স জানায়, হংকংভিত্তিক ঝাংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি ইরানি ক্রেতা ও চীনা সরবরাহকারীর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, এ সংক্রান্ত প্রতিবেদন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। তাদের দাবি, চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনে ভূমিকা রেখে আসছে।

এদিকে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বেইজিংভিত্তিক ঝংছি বাওশাং গ্রুপ-এর কাছেও মন্তব্য চাওয়া হলেও তারা কোনো জবাব দেয়নি।

সূত্রগুলোর ভাষ্য, চুক্তি স্বাক্ষরিত হলেও সরবরাহের সময়সূচি, পরিমাণ ও পরিবহন পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে পশ্চিম চীনের উরুমকি থেকে আকাশপথে অস্ত্র পাঠিয়ে পাকিস্তান হয়ে ইরানে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্থলপথ ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে পাকিস্তানের সামরিক জনসংযোগ শাখা (আইএসপিআর) চীন থেকে ইরানে অস্ত্র সরবরাহে পাকিস্তানের সম্পৃক্ততার খবরকে ‘সম্পূর্ণ মনগড়া ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

একটি ইউরোপীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরানের কাছে কিউডব্লিউ-সিরিজের বিভিন্ন ম্যানপ্যাড বিক্রির সম্ভাব্য আলোচনা সম্পর্কে তারা অবগত ছিল। তবে আরেকটি মধ্যপ্রাচ্যভিত্তিক নিরাপত্তা সূত্রের দাবি, ইরান ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করলেও চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি তাদের জানা ছিল না।

রয়টার্স আরও জানিয়েছে, চীনের কাছ থেকে জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহের জন্যও ইরান পৃথক একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছিল। তবে সেই চুক্তি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category