আমাকে অনেকে অনুরোধ করেন এই পেইজে পণ্য বা সেবা প্রমোট করার জন্য।
কিছুদিন আগে বেশ বিখ্যাত একটি বিজ্ঞাপনী এজেন্সি অনুরোধ করলেন, তাঁদের ক্লায়েন্ট একটি গুড়ো দুধ বাজারে এনেছেন- যা বয়স্কদের হাঁড় ক্ষয় রোধ করে। তাঁরা আমাকে দিয়ে সেটি প্রমোট করাতে চান। ভালো সম্মানিও দেবেন।
আমি বিনয়ের সাথে বললাম, ‘আপনাদের গুড়ো দুধ আমি কখনো পান করিনি। তাই এর কার্যকারিতার ব্যাপারে আমি নিশ্চিত নই। আমি প্রমোট করার পর তা যদি আশানুরূপ ফল না দেয় আমার উপরও দায়িত্ব এসে বর্তাবে। তাই আমি এ কাজ করব না।’
এর আগে একটি মোবাইল ফোন অপারেটর আমাকে না জানিয়ে তাঁদের একটি প্যাকেজে আমার নাম ব্যবহার করেছিল। পত্রিকায় দেখে আমি যোগাযোগ করলে তাঁরা বলেছিলেন বেশ বড় অঙ্কের একটি চুক্তি আমাকে অফার করা হবে। আমি রিফিউজ করব না ভেবে আগেই তা প্রচার করা শুরু করেছেন। আমি সাথে সাথে ওই বিজ্ঞাপন প্রত্যাহারের অনুরোধ জানালে তাঁরা তাই করেছিলেন।
প্রশ্ন হচ্ছে, আমি বিজ্ঞাপন কেন করব না?
উত্তর হচ্ছে, একজন মানুষও যদি আমার কথা শুনে কিছু কিনে অসন্তুষ্ট হন তবে আমি আস্থা হারাব। তাঁদের মনে হবে, আমি তাঁদের ঠকিয়েছি।
বিশ্বাস গড়ে তুলতে বছরের পর বছর লাগে, কিন্তু তা ধ্বংস হতে এক মুহূর্তও লাগে না।
আশা করি, আগ্রহীরা প্রোডাক্ট বা সেবার প্রমোশন সংক্রান্ত অনুরোধের জবাব পেয়ে গেছেন।
#আসুন মায়া ছড়াই