• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

গুলশানে পথচারীকে মারধর: মডেল মনিকাকে লিগ্যাল নোটিশ

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (১১ মার্চ) আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশে যা বলা হয়েছে:

আইনি নোটিশে মডেল মনিকাকে জনসমক্ষে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ভবিষ্যতে এ ধরনের অশালীন কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, তার বাংলাদেশে অবস্থানের বৈধতা, ওয়ার্ক পারমিট ও ভিসার নথিপত্র উপস্থাপনেরও দাবি জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট:

গত ১০ মার্চ রাজধানীর গুলশানে ভিডিও ধারণের সময় এক পথচারীর সঙ্গে মডেল মনিকা কবিরের অশোভন আচরণের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করার সময় পাশ দিয়ে যাওয়া এক পথচারীর দিকে তাকানোয় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন মনিকা। এরপরই তাকে হাসিমুখে ‘ফ্লাইং কিস’ দিতে দেখা যায় এবং পরবর্তীতে এই দৃশ্য তিনি নিজেই ফেসবুকে আপলোড করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে এটিকে ‘ভাইরাল হওয়ার সস্তা কৌশল’ হিসেবে আখ্যায়িত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ভিডিওটি যাচাই-বাছাই করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

 

এ জাতীয় আরো খবর…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category