• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম বিমানবন্দরে ৬ লাখ টাকার সিগারেট জব্দ

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ওমান থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স এবং কাস্টমস শাখা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। আতিকুর রহমান নামের ওই যাত্রী ফ্লাইট ওভি-৪০১ যোগে মাস্কাট থেকে চট্টগ্রামে পৌঁছান। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তল্লাশির সময় তার ব্যাগেজ থেকে মোট ৩০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত সিগারেটের চালানটি ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যাত্রীকে কেবল মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি শুল্ক ফাঁকি এবং নিষিদ্ধ পণ্যের প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category