• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
অলিগলি পেরিয়ে মূল সড়কে রাজত্ব: অনিয়ন্ত্রিত যন্ত্রযানের কবলে বিপন্ন জননিরাপত্তা ও অর্থনীতি পাম্পে হাহাকার, অথচ উপচে পড়ছে ডিপো: দেশীয় প্রতিষ্ঠানের অকটেন নিচ্ছে না সরকার মাঠে অরক্ষিত কৃষক: বজ্রপাত রোধের কোটি টাকার প্রকল্পগুলো গেল কোথায়? বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা

দেড় কোটি টাকার সোনাসহ যাত্রী আটক শাহ আমানত বিমানবন্দরে

Reporter Name / ২২৭ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৮০০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। বিমানবন্দর কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ আলী। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। তিনি আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মো. আহসান উল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে যাত্রী মোহাম্মদ আলীকে সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। পরে তাঁরা এই যাত্রীর ব্যাগেজ কেটে পরীক্ষা করেন। ব্যাগেজে থাকা রাইস কুকার ভেঙে ১ কেজি ৭০০ গ্রাম কাঁচা সোনা (র গোল্ড) পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
আটক যাত্রী মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিমানবন্দর কাস্টমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category