• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

নকল!

বাদল সৈয়দ / ০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

একটি খুবই নামকরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমার একটি লেখার অংশবিশেষ হুবহু কপি করে নিজের লেখা হিসেবে পোস্ট করেছেন। আমি লেখাটি লিখেছিলাম ৬ই মে, ২০২৬ তারিখ। তিনি পোস্ট করেছেন একদিন আগে। ( ২৩শে জুলাই, ২০২৬)
আমি এবং আরো কয়েকজন বিনয়ের সঙ্গে তাঁকে ব্যাপারটি জানালে তিনি কমেন্ট সেকশন অফ করে দিয়েছেন! ( আমার মূল লেখার লিংক ও স্ক্রিনশটও তাঁকে দেওয়া হয়েছিল )
আমি শিক্ষকদের খুব শ্রদ্ধা করি। তাই তাঁর নাম আপাতত প্রকাশ করলাম না। তবে কয়েকদিন অপেক্ষা করার পরও তিনি যদি ক্রেডিট না দেন তবে নাম প্রকাশ করব।
একজন শিক্ষক যদি সামান্য ফেসবুক পোস্টে Plagiarism এর আশ্রয় নেন তবে ছাত্ররা তাঁর কাছে কী শিখবে?
ব্যাপারটি আমি সিরিয়াসলি নিয়েছি কারণ একজন শ্রদ্ধেয় শিক্ষকের এ ধরনের আচরণ আমাকে খুব আহত করেছে!
এ ব্যাপারে আপনাদের মতামত চাইছি।
#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category