• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—সরকারের সাশ্রয়ের বিপরীতে কতটা পুড়ছে সাধারণ মানুষ? চার দেওয়াল পেরিয়ে দেশ গড়ার অঙ্গীকার: নারী আসনের ভোটে সরগরম নির্বাচন ভবন হামের থাবায় কাঁপছে কুষ্টিয়া: একদিনে হাসপাতালে ২৮ অপহরণ, সালিশ ও ফের পলায়ন: কুমিল্লার মেঘনায় স্কুলছাত্রীকে নিয়ে ধূম্রজাল

বসন্ত উৎসব মরুর বুকে

Reporter Name / ১৯৯ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মরুর বুকে অনুষ্ঠিত হলো বর্ণিল বসন্ত উৎসব। সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন প্রদেশে কর্মরত সমমনা বাংলাদেশি ডাক্তার ও প্রকৌশলী দম্পতিরা। তাদের সঙ্গে যোগ দেন সৌদি আরবে ঘুরতে আসা কয়েকজন আমেরিকা, কানাডা ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী।

অনুষ্ঠানে রিয়াদ, দাম্মাম, মাজমা, বুরাইদা ও আল খারিজে কর্মরত বাংলাদেশি প্রায় ৩০ জন ডাক্তার ও তাদের পরিবারবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকজন আমন্ত্রিত অতিথি।

বসন্ত উৎসবের আয়োজক ও অংশগ্রহণকারীরা হলেন- ডা. কাজী মাসুদুর রহমান, ডা. শরিফা নাজনীন আঁখি, ডা. মোহাম্মদ শহীদ ও ডা. মারুফা, ডা. মমতাজুল ইসলাম, ডা. ফারজানা, ডা. শরফুদ্দিন চৌধুরী, ডা. শাহাব জোরদার, ডা. দিলরুবা, ডা. কামাল, ডা. নন্দিনী, ডা. মাদমুদ, ডা. তনি, ডা. আশিক, ডা. মৌসুমী, ডা. সাঈদ, ডা. নাহিদা, ডা. সিকদার নাজমুল, ডা. পারভেজ, ডা. শাহেদ আলী, ডা. লায়লা, ডা. শহীদ আলম, ডা. মাসুদ পারভেজ, ডা. তানুরা, ডা. রানা, ডা. মুন্নী, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার রাজু, মোহাম্মদ মনিরুজ্জামান, সুমন ও তাদের পরিবারবর্গ।

শুক্রবার রাতের অনুষ্ঠানটি ছিল তিনটি পর্বে বিভক্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বসন্ত বরণের মধ্য দিয়ে। বসন্তের আবহ মিশে যায় ভালোবাসার গানে এবং সবশেষে মহান শহিদ দিবস উপলক্ষে আলোচনা, কবিতা ও সম্মিলিত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category