• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

বাংলাদেশ ৫০ হাজার টন গম কিনবে

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আরও ৫০ হাজার টন গম কিনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ।

ইউরোপীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৫ নভেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে হবে। এসব গম খালাস করা হবে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরে।

চলতি বছরে দেশের বিভিন্ন অংশে বন্যায় ধান উৎপাদন ব্যাহত হয়েছে। বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বন্যার কারণে ধান উৎপাদন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যায় প্রায় ১১ লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়ে গেছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ গম কেনার জন্য দরপত্র ঘোষণা করেছে বাংলাদেশের খাদ্য অধিদপ্তর। নতুন দরপত্রের ঘোষণা অনুসারে, ৫০ হাজার টন গমের মধ্যে ৩০ হাজার টন খালাস করা হবে চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২০ হাজার টন খালাস করা হবে মোংলা বন্দরে।

এর আগেও বাংলাদেশ, ৫০ হাজার টন গম কেনার জন্য দরপত্র আহ্বান করেছিল। সে সময় দরপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল নভেম্বরের ৭ তারিখ পর্যন্ত। কিন্তু সেই দরপত্রে বাংলাদেশ গম কিনেছে এমন খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন—আর এ কারণে, সরকার দ্রুতই ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। শিগগির বেসরকারি খাতকে এই চাল আমদানির অনুমতি দেওয়া হবে।

এদিকে, রাশিয়ার সরকারি তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ দেশটি থেকে ২৭ লাখ টন গম আমদানি করেছে। যা বাংলাদেশকে রাশিয়ার গমের তৃতীয় শীর্ষ আমদানিকারকে পরিণত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category