• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
ছোটো ছোটো ১০টি ব্যাপার: আসলে কিন্তু ছোটো নয় ২৪ হয়েছিল বলেই ২৬ সালে নির্বাচন হয়েছে: ডা. শফিকুর রহমান আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি ক্যাপসুল সংকটে বাংলাদেশে ১৪ মাস ধরে বন্ধ ভিটামিন-এ ক্যাম্পেইন এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ বাংলাদেশ ব্যাংকের সাইবার ঝুঁকি ও আন্তর্জাতিক লেনদেনের নিরাপত্তা সংকট জিটিএ ৬-এর প্রি-অর্ডারের তারিখ ও অফিশিয়াল কভার আর্ট প্রকাশ করল রকস্টার গেমস মুতা বিয়ে কি জায়েজ? বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করছে পাকিস্তান: উদ্বিগ্ন ভারত এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

বিড়াল জায়নামাজে শুয়ে-বসে থাকলে নামাজের ক্ষতি হবে কি?

Reporter Name / ৪২২ Time View
Update : শনিবার, ২০ মে, ২০২৩

ফাতেমা জুহরা উর্মি

আগ্রাবাদ, চট্টগ্রাম

প্রশ্ন : আমি একটি বিড়াল লালান-পালন করি। আমি নামাজে দাঁড়ালে প্রায়ই বিড়ালটি জায়নামাজের ওপর দিয়ে হাঁটাচলা করে। কখনো শুয়ে-বসে থাকে। এতে কি আমার নামাজের কোনো ক্ষতি হবে?

উত্তর : রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের জীবনাচার থেকে যতটুক জানা যায় তাতে বোঝা যায় বিড়াল পবিত্র প্রাণী। তাই বিড়াল জায়নামাজের ওপর হাঁটাহাঁটি করলে বা শুয়ে-বসে থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না।

তবে সতর্ক থাকতে হবে বিড়াল অনেক সময় নাপাক বস্তুর ওপর দিয়ে চলাফেরা করে। ফলে তার পায়ে নাপাক কোনো কিছু লেগে থাকতে পারে। পায়ে নাপাক বস্তু নিয়ে জায়নামাজে চলাফেরা করলে তাতে নাপাকি লেগে তা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া নামাজের সামনে দিয়ে বিড়াল চলাফেরা করলে সালাতে মনোযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্ভব হলে বিড়ালকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে নামাজ আদায় করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category