• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বব্যাংক আরও ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য

Reporter Name / ৪২৪ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান ও আয় বাড়াতে বাংলাদেশকে আরও ১৫ কোটি ডলার বা প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। এই অর্থে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ও নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশ্বব্যাংকের এই অতিরিক্ত অর্থায়ন রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পে ব্যয় করা হবে। এর মাধ্যমে সারা দেশে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। এর আগে প্রকল্পটির আওতায় ২ লাখ ৩৩ হাজার মানুষ সুবিধা পেয়েছেন। বুধবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারী ব্যক্তিরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি, উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্রঋণের সুবিধাসহ সমন্বিত সেবা পাবেন, যা কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের বাধা কাটাতে সহায়তা করবে। নারীর ক্ষমতায়নে উদ্ভাবনী উদ্যোগ হিসাবে মানসম্মত শিশুযত্ন সেবার সুযোগও যুক্ত হচ্ছে। পাশাপাশি জলবায়ু সহনশীল জীবিকার ওপর জোর দেওয়া হবে, যাতে ওই এলাকার জনগোষ্ঠী জলবায়ু অভিঘাত মোকাবিলা করতে পারে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক গেইল মার্টিন বলেন, ভালো চাকরি একজন মানুষ, একটি পরিবার ও একটি জনগোষ্ঠীর জীবন বদলে দিতে পারে। কিন্তু প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করা বহু তরুণ কাজের সুযোগ পাচ্ছেন না। কর্মসংস্থানের মান, দক্ষতার ঘাটতি ও অসামঞ্জস্যও বড় চ্যালেঞ্জ। এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে স্বল্প আয়ের পরিবার থেকে আসা আরও বেশি তরুণ, বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষ বাজারে চাহিদা অনুসারে দক্ষ হতে পারবেন।

বিশ্বব্যাংক বলেছে, প্রকল্পের কার্যক্রম শহরের বাইরে গ্রামীণ এলাকায়ও সম্প্রসারিত হবে, যাতে প্রান্তিক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারাও সহায়তা পেতে পারেন। প্রশিক্ষণ শেষ করা শিক্ষানবিশদের ৮০ শতাংশের বেশি তিন মাসের মধ্যেই কাজ পেয়েছেন। তরুণ ক্ষুদ্র উদ্যোক্তারাও আয় ও ব্যবসা পরিচালনায় উন্নতির কথা জানিয়েছেন। এই অতিরিক্ত অর্থায়নের ফলে প্রকল্পটিতে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category