• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

মালয়েশিয়ায় পাসপোর্ট বিষয়ে প্রবাসীদের সতর্ক করল হাইকমিশন

Reporter Name / ২৪৬ Time View
Update : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় অসাধু চক্রের বিরুদ্ধে পাসপোর্ট বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবাসংক্রান্ত বিষয়ে হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

মঙ্গলবার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুততম সময়ে পাসপোর্ট সেবা প্রদানের নামে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে হাইকমিশন অবগত হয়েছে।

মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্যও সাদরে গৃহীত হবে এবং এ সংক্রান্ত যে কোনো তথ্য মিশনের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে (mission.kualalumpur@mofa.gov.bd) মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category