• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি: গয়েশ্বর চন্দ্র রায় মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরস্কৃত করা হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতি পদে ইসিতে জমা ৩ মনোনয়নপত্র এলএনজি টার্মিনাল মেরামতে সিস্টেম বন্ধ থাকবে ৭২ ঘণ্টা: জ্বালানিমন্ত্রী অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: বিদ্যুৎমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত নয়: শামা ওবায়েদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন কৃত্রিম সংকটে সারের বাজার: আমন মৌসুমে চরম ভোগান্তিতে কৃষক অর্থবছর জুলাই-জুন থেকে এপ্রিল-মার্চে পরিবর্তনের পরিকল্পনা

লাল টুকটুকে মিষ্টি তরমুজ চেনার কৌশল

Reporter Name / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বাজারে গিয়ে রোজ তরমুজ কিনে ঠকছেন? অনেকেই ভেবে পান না, কোন তরমুজটি ভালো এবং মিষ্টি হবে। তরমুজ কেনার সময় কিছু সঠিক কৌশল জানা থাকলে আপনি সহজেই চেনতে পারবেন একদম পাকা ও মিষ্টি তরমুজ। জেনে নিন কীভাবে চেনবেন লাল টুকটুকে মিষ্টি তরমুজ।

তরমুজের আকারের ওপর নির্ভর করে অনেক কিছু। সাধারণত পুরোপুরি গোলাকার কিংবা ডিম্বাকৃতি তরমুজ অনেক বেশি মিষ্টি হয়।আবার ওজনের ওপরেও নির্ভর করে তরমুজের স্বাদ। তুলনামূলক ভারি তরমুজ কাটলে দেখা যায় সেটি বেশি লাল রঙের। অনেক বেশি সেটি মিষ্টিও হয়।তরমুজের ত্বকে হলুদ দাগ থাকলে কিনতেই পারেন। কারণ, ওই ধরনের তরমুজে বেশি স্বাদ পাওয়া সম্ভব।

তরমুজ ওপর থেকে খুব মসৃণ হলে, তা অনেক সময় মিষ্টি না-ও হতে পারে। যদি তরমুজের গায়ে জালের মতো দাগ থাকে, তবে তা ভালো হওয়াই স্বাভাবিক।

তরমুজ কেনার আগে হাতের তালুতে নিন। আঙুল দিয়ে হালকা হাতে আঘাত করুন। ফাঁপা শব্দ পাওয়া গেলে বুঝতে হবে তা ভালোই হবে।

আর চিন্তা কীসের? বাজারে গিয়ে ভালো তরমুজ আজই কিনে ফেলুন। এই টিপসগুলি মেনে চললে তরমুজের স্বাদ ভালো হতে বাধ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category