• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শাপলা চত্বর ট্র্যাজেডি: দেশজুড়ে ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের দিন দেশজুড়ে অন্তত ৫৮ জনকে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (৫ মে) ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

হত্যাকাণ্ডের শিকার ৫৮ জনের পরিচয় ও স্থানভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে চিফ প্রসিকিউটর জানান, এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনকে হত্যার প্রমাণ মিলেছে। প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

হত্যাকাণ্ডের ধরন ও পেছনের নির্দেশনার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “হেফাজতে ইসলাম আগে থেকেই তাদের কর্মসূচির কথা জানিয়ে আসছিল এবং ঢাকায় অবস্থানের পরিকল্পনা করেছিল। সেই প্রেক্ষাপটে তৎকালীন প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, তারা অবস্থান নিলে তাদের মোকাবিলা করতে হবে এবং তা না পারলে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এই পুরো হত্যাযজ্ঞকে তিনি ‘সিস্টেমেটিক, ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং’ (পরিকল্পিত, ব্যাপক আক্রমণ এবং সুনির্দিষ্ট হত্যা) হিসেবে আখ্যায়িত করেছেন।

চিফ প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনালের তদন্ত দল নিহত প্রত্যেক হেফাজতে ইসলাম সদস্যের পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেছে। প্রতিটি পরিবারের সদস্যদের বক্তব্য এবং সাক্ষ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে লিপিবদ্ধ করা হয়েছে, যা এই হত্যাকাণ্ডের আইনি বিচারে বড় ধরনের ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category