• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবচেয়ে যুক্তরাষ্ট্রই বেশি লাভবান হচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাতে

Reporter Name / ৫৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

রুশ-ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি।

তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে চেয়েই এই যুদ্ধ বাধিয়েছে মার্কিনিরা। এছাড়া, সংঘাত বন্ধে বাইডেন প্রশাসনের কোনো আগ্রহ নেই বলেও দাবি করেন তিনি। খবর আল জাজিরার।

সম্প্রতি ইরানের শহর মাশদাদে দেশটির সর্বোচ্চ নেতা খামেনি বলেন, আমরা স্পষ্টভাবেই ইউক্রেন যুদ্ধে আমাদের সম্পৃক্ত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করছি। আমরা কোনোভাবেই এই সংঘাতে জড়িত নই। ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। তারা ন্যাটোকে পূর্ব ইউরোপে আরও প্রসারিত করতে চেয়েছিল। যার ফল এই যুদ্ধ।

আয়াতুল্লাহ আল খামেনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে মার্কিনিরাই। দরিদ্র ইউক্রেনীয়রা কষ্ট পাচ্ছে আর আমেরিকান অস্ত্র নির্মাতারা ফুলে-ফেঁপে উঠছে। এ কারণেই যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগেই তারা সহযোগিতা করছে না। তারা চায় না যুদ্ধ থামুক। তারা চায়, এই যুদ্ধ চলুক।

বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ইরানের চোখ ধাঁধানো সাফল্যের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, এসব সাফল্যের কথা বারবার বলা হোক তা শত্রুরা চায় না। আর এসব সাফল্য অর্জিত হয়েছে আমেরিকার নিষেধাজ্ঞা ও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ মধ্যেই। মার্কিনীরাই বলেছে, তারা ইরানের ওপর নজিরবিহীন অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। হাজারটা মিথ্যার মধ্যে এই একটি কথা তারা সত্য বলেছে। সত্যি সত্যিই ইরানের ওপর নজিরবিহীন চাপ তারা সৃষ্টি করেছে। কিন্তু তা সত্ত্বেও তারা ইরানের অগ্রগতি ও উন্নতি থামিয়ে রাখতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category