• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সাইবার নিরাপত্তার সতর্কতা শেষে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সাইবার নিরাপত্তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিন বন্ধ থাকার পর আজ সকাল ৮টায় আবার সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট|

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ওয়েবসাইটটি সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন|

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তাঝুঁকির সতর্কতার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় গত ২২ অক্টোবর ওয়েবসাইটটি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক| ওয়েবসাইট ˆতরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির নিরাপত্তাগত দুর্বলতার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হামলার আশঙ্কা থেকে এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়|

পরবর্তী দিনগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি দল পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে| এ সময় ওয়েবসাইটটি বন্ধ ছিল|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category