• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

সেরা ফুটবলার মেসির সম্মানে…

Reporter Name / ৪৯৬ Time View
Update : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

আগে নাম ছিল ‘কাসা দে এসেইসা’। এখন নাম, ‘লিওনেল আন্দ্রেস মেসি’। বুয়েন্স এইরেসে আর্জেন্টিনা দলের অনুশীলন সেন্টার এখন থেকে এই নামেই পরিচিত হবে। খেলোয়াড়ি জীবনেই এমন কিছু পাওয়া যে কারও জন্যই বড় সম্মান বটে!

৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরা ঘোচানোর নায়ককে এই সম্মান দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া টুইটারে ফলক উন্মোচনের ছবি পোস্ট করে জানান নতুন নামকরণের বিস্তারিত, ‘আমাদের কাসা দে এসেইসায় আজ ঐতিহাসিক এক দিন, বিশ্বের সেরা ফুটবলারের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে যেটির নাম ‘লিওনেল আন্দ্রেস মেসি’। আমাদের সঙ্গে থাকার জন্য সব কোচ, ফুটবলার ও এএফএর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা।’

আর্জেন্টিনার বর্তমান দল তো বটেই, সাবেক অনেক ফুটবলার উপস্থিত ছিলেন এই আয়োজনে। স্বাগত জানিয়ে তাপিয়া বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নদের আঙিনায় সবাইকে স্বাগত।’

নিজ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের এই সম্মান ও ভালোবাসার ছোঁয়ায় উষ্ণ মেসির হৃদয়ও, ‘খুবই ভালো লাগছে আমার। এই সম্মাননা সত্যিই স্পেশাল। এখন থেকে এটির নাম লিওনেল আন্দ্রেস মেসি হবে জানতে পারাটা দারুণ কিছু।’

মেসির অর্জনে ভরা গৌরবময় ক্যারিয়ারে শুধু বিশ্বকাপ না জেতারই আক্ষেপ ছিল কয়েক মাস আগ পর্যন্ত। গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জিতে নিজের অপূর্ণতা ঘোচানোর পাশাপাশি তিনি অবসান ঘটিয়েছেন দেশের দীর্ঘ প্রতীক্ষার। অসাধারণ পারফরম্যান্সে দলের বিশ্বজয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি সামনে থেকে।

বিশ্বকাপের পর প্রথম ম্যাচেপানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে দারুণ এক গোল করে তার ক্যারিয়ার গোল সংখ্যা স্পর্শ করেছে ৮০০। মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কুরাসাও। এরপর তিনি ফিরবেন ফ্রান্সে তার ক্লাব পিএসজিতে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category