• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

১৮ হাজার কোটি টাকা ১৯ দিনে প্রবাসী আয়

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৮ হাজার ৩১০ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ২০০ টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৪৭ পয়সা হিসেবে)।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১০৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১২ হাজার ৫৪০ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২০০ টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি আট লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে সাত কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ১৯ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ৩০ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার এসেছে, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় তিন হাজার ৬৮১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

প্রবাসী আয় আসার দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ১০ কোটি ৫৫ লাখ ডলার। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৪০ লাখ ৫০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার, রূপালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category