• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান সব বিষয়ে বিরোধিতার সংস্কৃতি সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম তিস্তা মহাপরিকল্পনা: উত্তরের মরুকরণ রোধ ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আগামী ৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ইস্যু করা চিঠিতে ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অভিযান। এটা সম্পর্কে ডিএমপি বিস্তারিত বলতে পারবে।

তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় বা অভিযান পরিচালনা করা হয়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যে সব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে, আমরা তাদেরকে অন-অ্যারাইভাল ভিসা
দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদেরকে আমরা অন-অ্যারাইভাল ভিসা দিবো না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলো। তারা পুলিশ সদর দফতরে পুলিশের সঙ্গে একটা কনফারেন্সে অংশগ্রহণ করবে।

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category