• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন আরব জোটের, কোণঠাসা নেতানিয়াহু ৩০ বিলিয়নের নিচে রিজার্ভ, তবু মেটানো যাবে ৫ মাসের আমদানি ব্যয় গডফাদার ১ হাজারের বেশি: কোটি মাদক জব্দের পরও বাজারে পৌঁছে যাচ্ছে ৮৫ শতাংশ ৩ বছর পরপর হালনাগাদ হবে সরকারি নির্মাণের দর, ৬ মাসে ডিজিটাল ব্যবস্থা ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, রেমিট্যান্সেও কাটছে না চাপ ঝুলে আছে ১ লাখ ৩৬ হাজার আবেদন: এনআইডি সংশোধনের নামে সক্রিয় ভয়ংকর চক্র বিপ্লব ও সংহতি দিবস : জিয়া জাতির নির্ভরতার মহান কাণ্ডারী রাজধানীর ৫৭ ওয়ার্ডের ১৪ শতাংশ বাড়িতে লার্ভা: ডেঙ্গু ঝুঁকিতে ২৯টি ঘুড়ির নাটাই আপনার হাতে

দীর্ঘ ছুটির রেশ কাটিয়ে কাজে ফিরল মানুষ, সরগরম অফিসপাড়া

Reporter Name / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের লম্বা ছুটি উপভোগ করার পর আজ মঙ্গলবার থেকে পুনরায় খুলেছে দেশের সব সরকারি অফিস, আদালত এবং ব্যাংক-বিমা প্রতিষ্ঠান। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই দাপ্তরিক কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ এই ছুটির আমেজ কাটিয়ে আবার নিজেদের চিরচেনা ব্যস্ততায় ফিরেছেন নানা শ্রেণিপেশার কর্মজীবীরা।

অফিস খুলে যাওয়ার বিষয়টি মাথায় রেখে গতকাল থেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেন নাড়ির টানে বাড়ি যাওয়া অসংখ্য মানুষ। বিশেষ করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম কর্মদিবসেই যেন ঠিকমতো কাজে যোগ দিতে পারেন, সেজন্য আগের দিনই শহরে পৌঁছে গেছেন। এ কারণে ছুটি শেষের দিকে দেশের বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চঘাটগুলোতে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ শনিবার সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ভোগ করেন চাকরিজীবীরা। এর পাশাপাশি সংবাদপত্র জগতেও ছিল লম্বা ছুটির আমেজ। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঘোষণা অনুযায়ী গত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন সংবাদপত্রে যে ছুটি ছিল, তার মেয়াদও গতকাল শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category