• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারীদের সমাবেশ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা

নওগাঁয় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বেলা ২টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নিয়ামতপুরে দুজন এবং মহাদেবপুরে একজন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে এক কৃষি শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ওই শ্রমিকের বাড়ি খাসের হাট উঠাপাড়া এলাকায় বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, একই উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে কাটা ধান তুলতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে অনুকূল চন্দ্র মাহন্ত নামে অপর এক কৃষকের মৃত্যু হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া একই সময়ে মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে আরও একজনের প্রাণহানি ঘটে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করছিলেন কৃষক দিলিপ চন্দ্র বর্মন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বোরো ধান কাটার ভরা মৌসুমে আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে মাঠে কর্মরত অবস্থায় তিনজনের প্রাণহানির ঘটনায় নিহতের পরিবার ও ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category