• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম

শীতের সময় হাঁটুর ব্যথায় যা করতে হবে

ডাক্তার আলতাফ হোসেন সরকার / ১১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শীতে শতকরা ৪২ ভাগ মানুষের হাঁটু ও অনান্য জয়েন্টের ব্যথা বেড়ে যায়।
এক গবেষণায় বলা হয়েছে ঠাণ্ডা, আর্দ্র আবহাওয়ায় জয়েন্ট ব্যথা বৃদ্ধি পায়।
শীতে বায়োমেট্রিক চাপ কমে যায় ফলে আমাদের শরীরের কোষ বা
টিস্যুগুলো আমাদের স্নায়ুর উপর চাপ দেয় ফলে জয়েন্টে ব্যথা হয়।
এছাড়াও যাদের হাঁটুতে আর্থ্রাইটিস রয়েছে তাদের হাঁটু ব্যথার মাত্রা বহুগুণ
বেড়ে যায়। ইংরেজ কবি জর্জ হারবার্ট বলেছেন—শীতে প্রত্যেক মাইল হয়ে যায়
দ্বিগুণ। শীতে আমাদের জয়েন্ট মুভমেন্ট কমে যায়। অনেকেই দীর্ঘসময়
একপাশে শুয়ে থাকেন ফলে জয়েন্ট ব্যথা হয়। এছাড়াও শীতে আমাদের
ভাইটাল অরগান হার্টকে গরম রাখার জন্য আমাদের শরীরের কাজ করে,
ফলে পেরিফিরাল বা প্রান্তীয় জয়েন্টগুলো অতি মাত্রায় ঠাণ্ডা হয়ে যায় এবং
ব্যথা হয়।
বিভিন্ন বয়সে, বিভিন্ন কারণে হাঁটুতে ব্যথা হয়ে থাকে। যেমন: বয়স্ক
লোকদের অস্টিওআর্থ্রাইটিসের কারণে বেশি হাঁটু ব্যথা হয়, কিন্তু অল্প
বয়সের রোগীদের অস্টিওআর্থ্রাইটিস হয় না বললেই চলে। সেজন্য আমি
হাঁটু ব্যথার রোগীদের ক্ষেত্রে প্রথমেই সঠিক ইতিহাস জেনে নেই। হাঁটুতে
অনেক ধরনের স্ট্রাকচার আছে। চিকিৎসার আগে আমাকে অবশ্যই জেনে
নিতে হবে অথবা পরীক্ষা করে বের করতে হবে তার কোন স্ট্রাকচারে
অসুবিধা।
নিরাময়: নিয়মিত এক্সারসাইজ করুন (প্রতিদিন ৩০ থেকে ৪৫
মিনিট)। এক্সারসাইজ আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা হাঁটুর ব্যথা
কমায়। নিয়মিত এক্সারসাইজ হাঁড়ের ডেনসিটি বাড়িয়ে জয়েন্ট রিলেটেড
বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে। এছাড়াও ডিপ্রেশন কমিয়ে মানসিক প্রশান্তি
এনে দেয়। বেশি ওজনের রোগীদের ক্ষেত্রে শরীরের ওজন কমাতে হবে।
ব্যথা বেশি থাকা অবস্থায় টয়লেটে হাই কমোড ব্যবহার করবেন কিন্তু সুস্থ
হওয়ার পর স্বাভাবিক কমোড ব্যবহার করবেন। হাঁটু ব্যথার কারণে অনেকে
চেয়ারে নামাজ পড়ে কিন্তু আমার ৪৬ বছরের অভিজ্ঞতায় এবং বিভিন্ন সময়
রোগীরা বলেছেন হাঁটুর ব্যথা কমানোর জন্য দীর্ঘদিন চেয়ারে নামাজ পড়ছি
তবুও হাঁটুর ব্যথা কমে না। তাই মাথায় রাখুন স্বাভাবিকভাবে নামাজ পড়ার।
আমি মনে করি, আমার চিকিৎসা
অন্যান্যদের চেয়ে সর্বাধুনিক এবং উন্নতর।
প্রিয় পাঠক, আমি আমার এ ছোট লেখার
মাধ্যমে ধারণা দিতে চেষ্টা করেছি যে,
আপনার যদি এরকম হাঁটুর কষ্ট হয় তাহলে
আপনি কী ধরনের চিকিৎসা করবেন।
আপনার হাঁটুর যত্ন নিন, সুস্থ জীবনযাপন
করুন। শীতে নিয়মিত এক্সারসাইজ করুন, সুস্থ থাকুন, হাঁটু ব্যথামুক্ত থাকুন।
যারা হাঁটুর অসুস্থতায় বা ব্যথায় ভুগছেন তারা কাছাকাছি মাস্কুলোস্কেলিটাল
ডিসঅর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category