• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline
২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী নারীকে স্তব্ধ করার রাজনীতি: সাইবার পরিসরে লিঙ্গভিত্তিক সহিংসতা হাঁটুর ব্যথায় কী করবেন ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি

হাঁটুর ব্যথায় কী করবেন

ডা. আলতাফ হোসেন সরকার / ৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

হাঁটুতে ব্যথা নেই এমন পরিবার খুঁজে
পাওয়া যাবে না। হাঁটুর ব্যথা বললেই মনে
হয় এইটা বয়স্ক লোকের অসুখ। কিন্তু আমি
বলব, না। হাঁটু ব্যথা অল্প বয়স্ক লোকেরও
হতে পারে। অল্প বয়সের লোকদের যে
ধরনের হাঁটু ব্যথা হয় সেরকম হাঁটু ব্যথা
বয়স্ক লোকদের সাধারণত হয় না। যেমন:
সাত বছর বয়স্কদের হাঁটু ব্যথা হয়
সাধারণত রিকারেন্ট ডিসলোকেশন অব পেটেলার জন্য, পনেরো বছর
বয়স্কদের হাঁটু ব্যথা হয় সাধারণত অস্টিওকনড্রাইটিস ডিসিকেন রোগের
জন্য। ২৫ বছর বয়স্কদের হাঁটু ব্যথা হয় মিনিস্কাস ইনজুরির জন্য, ৬৫ বছর
বয়স্ক লোকদের অস্টিওআর্থাইটিস-এর কারণে বেশি হাঁটু ব্যথা হয়। এছাড়াও মিডিয়াল হ্যামস্ট্রিং মাসলের মাস্কুলো টেন্ডিনিয়াস জাংশন এবং
টেন্ডোনে ব্যথা। এক্স-রে রিপোর্টে বলা হয়েছে হাড়ের কোনো সমস্যা নেই।
মিসেস মেহেরুন্নেছার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা হবে সঠিক
চিকিৎসা পরিকল্পনা। ব্যথাযুক্ত টিস্যুগুলোতে ওয়াক্সপ্যাক স্ট্রোকিং করে,
সফট টিস্যু মোবালাইজেশন এবং ডিপ ট্রানভার্সফিকশন করতে হবে।
পাশাপাশি ইলেক্ট্রিক্যাল মোডালিটিসের মধ্যে লো-লেভেল লেজার থেরাপি
ব্যবহার করতে হবে। হেমেস্ট্রিং এবং কোয়ার্জিসেফ স্ট্রেসিং ও স্ট্রেন্দেনিং
করতে মোবালাইজেশন করে হাঁটুকে সম্পূর্ণ বাঁকা এবং সোজা করতে হবে
এবং হবে সঠিক নিয়ম অনুযায়ী। বায়োমেকানিক্স অনুযায়ী হাঁটুর সোজা-বাঁকা
বাড়ানো বা রেঞ্জ বাড়ানো সম্ভব। তারপর হোল্ড রিলাক্স টেকনিকের মাধ্যমে
মাংসকে লম্বা এবং আরো শক্তিশালী করতে হবে।
এভাবে কয়েক সপ্তাহ চিকিৎসা নিলে আশা করি মিসেস মেহেরুন্নেছা
ব্যথামুক্ত হবেন। এ চিকিৎসার পাশাপাশি তাকে কিছু উপদেশ মেনে চলতে
হবে। যেমন: সিঁড়িতে ওঠানামা আপাতত কম করতে হবে। ফিজিওথেরাপি
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় সঠিক পদ্ধতিতে ব্যায়াম করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category