• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান সব বিষয়ে বিরোধিতার সংস্কৃতি সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম তিস্তা মহাপরিকল্পনা: উত্তরের মরুকরণ রোধ ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত ব্রিকসের চৌকাঠে বাংলাদেশ: ভাঙবে কি পুরনো জটিলতা? শুক্রাণু বাড়াতে অনলাইনে ভাইরাল ‘পদ্ধতি’ কতটা নিরাপদ? চিকিৎসকরা যা বলছেন ভিএআরের হাহাকার: নকআউটের দোরগোড়ায় মিসর, অপেক্ষায় ইরান

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৫

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ৫ জন। তারা এখন গুলশান থানার ফোজতে রয়েছেন।

সমন্বয়ক পরিচয় দেয়া আব্দুর রাজ্জাক রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে চাঁদাবাজির এ ঘটনা ঘটে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫), ইব্রাহীম হোসেন (২৪), মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১) ও মো. আমিনুল ইসলাম (১৩)।

তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। আর ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। সাদমান সাদার নাটোরের লালপুরের বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, কয়েকদিন আগে রিয়াদসহ কয়েকজন সাবেক এমপি ড. শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গেলে তারা হাতেনাতে ধরা পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category