• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
ব্যয় মেটাতে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি আরও বাড়াচ্ছে ফিফা এসি ঘরে বসে কাজ করলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে সতর্ক থাকবেন? মুকুটে নতুন পালক: ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: লাশ গুমের উপায় চ্যাটজিপিটিতে খুঁজেন ঘাতক, বৃষ্টির সন্ধানে নেমে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল ইসি, যাবেন হাইকোর্টে বাবার স্মৃতিবিজড়িত যশোরের সেই উলাসী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর হামের টিকা দ্রুত নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফিলিস্তিনের পৌর নির্বাচনে আব্বাসপন্থিদের বড় জয়: দুই দশক পর গাজায় ভোট

লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের একটি লোকাল বাসস্টপে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা ও প্রশংসা।

জানা গেছে, ছবিগুলো স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) তোলা। ছবিতে দেখা যায়, লন্ডনের উত্তরের একটি বাসস্টপে দাঁড়িয়ে আছেন তারেক রহমান। তার পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট, পায়ে সাদামাটা স্নিকার্স এবং হাতে একটি স্মার্টফোন। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি লাল রঙের ডাবল-ডেকার লোকাল বাসে অন্যান্য যাত্রীদের সঙ্গে উঠে পড়ছেন।

বিএনপির মিডিয়া সেল ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছে, “আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন। যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।”

ছবিগুলোর প্রতিক্রিয়ায় ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের সাধারণ জীবনযাপন এবং ভিআইপি সুবিধা বর্জনের প্রশংসা করেছেন।

ছবিগুলোর পোস্ট দেওয়ার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই বিএনপির মিডিয়া সেলের পেজে প্রায় ৩৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে, মন্তব্য করেছেন ৪ হাজার ৩০০ জনেরও বেশি এবং শেয়ার হয়েছে ৫ হাজার ৭০০ বারেরও বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category