• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
রেমিটেন্স, রিজার্ভ ও লেনদেন ভারসাম্যের উন্নতিতে শক্তিশালী বৈদেশিক খাত ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

অদ্ভুত প্রশ্নোত্তর

বাদল সৈয়দ / ৭ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আমাদের বন্ধু মিতার মাধ্যমে তাঁর সাথে পরিচয়। পনেরো বছর বয়সে গৃহত্যাগী হয়েছিলেন। তারপর কেটে গেছে যুগের পর যুগ।
কেন আমি এ পৃথিবীতে? কী কাজ আমার? কোথায় আমার গন্তব্য?—এ প্রশ্নের সন্ধানে কেটে গেছে হিরণ্ময় যৌবন।
আমি জিজ্ঞেস করলাম, ‘আপনার প্রশ্নগুলোর জবাব পেয়েছেন?’
‘এগুলোর উত্তর মরীচিকার মতো। যখনই মনে হয়, পেয়েছি, তখনই মিলিয়ে যায়। ধরা দেয় না।’
‘মানুষের প্রধান দায়িত্ব কী?’
‘দুঃখী মানুষের খোঁজ নেওয়া।’
‘ওটাই আমাদের প্রধান দায়িত্ব! কেন?’
তিনি উত্তর দিলেন, ‘রাজ্যহারা মুঘল সম্রাট হুমায়ূন বলেছিলেন, খোদা বাস করেন ব্যথিত মানুষের অন্তরে। তাঁকে পেতে হলে সে অন্তরের বেদনা বুঝতে হবে।’
‘জীবনকে আপনি কীভাবে দেখেন?’
‘প্রভুর পরীক্ষা। দুনিয়াদারি আমাকে তাঁর কথা ভুলিয়ে দেয় কি না, তার পরীক্ষা।’
‘আর মৃত্যু?’
‘প্রভুর কাছে ফিরে যাওয়ার অপূর্ব সুযোগ।’
‘মানুষের প্রতি আমার দায়িত্ব কী?’
‘মানবকুলকে অভিন্ন চোখে দেখা। কারণ সবাই উপরওয়ালার সৃষ্টি এবং তিনি কাউকে ভিন্ন চোখে দেখেন না।’
‘আচ্ছা, বলতে পারেন, আত্মার শান্তি কোথায়?’
‘রাজহংস হলেই আত্মা শান্তি পায়।’
‘রাজহংস!’
‘ভারতীয় উপমহাদেশে একটি প্রাচীন প্রবাদ আছে, রাজহংসকে পানি আর দুধ মিশিয়ে দিলে সে তা থেকে দুধ আলাদা করে খেতে পারে। একইভাবে পংকিলতা থেকে নির্মলতা আলাদা করতে শেখার মধ্যেই আত্মার শান্তি লুকিয়ে আছে।’
#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category