• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশে বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হওয়ার কারণ আকাশলীনা – ০২ প্রতিদিন ১২৯ নারীর প্রাণহানি: ঘরের ভেতরেই কেন বাড়ছে অনিরাপত্তা? বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

আকাশলীনা – ০২

বাদল সৈয়দ / ২ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ভদ্রলোক স্ত্রীসহ হাসাতালে রয়ে গেলেন। আমি বাড়ি ফিরে আসলাম। পরদিন অফিস শেষ করে ভাবলাম, একবার মেয়েটির কী অবস্থা দেখে আসি।
আমাকে দেখেই ভদ্রলোক ছুটে আসলেন, হাউমাউ করে কান্না করতে করতে বললেন, “ভাই, আমার মেয়ের ফুড পয়জন না, প্যানক্রিয়াসে সমস্যা। ব্যথায় বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন। আপনার ফোন নাম্বার রাখা হয়নি, তাই জানাতে পারিনি।” বলতে বলতে তিনি আমাকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করে উঠেন, ” ভাই, আমার মেয়েটার কী হয়েছে? ও ভালো হয়ে যাবে তো?”
আমি তাঁর পিঠে হাত বুলাতে বুলাতে বললাম, ভাই, অবশ্যই ভালো হবে। কোন ডাক্তার দেখছেন?
” ডাক্তার আহসান, কাল রাতে যিনি ছিলেন।”
“তাঁর সাথে কথা বলা যাবে?”
“হ্যাঁ, যাবে ভাই, খুব ভালো মানুষ। বলেছেন যে কোনো সময় কথা বলতে পারবো।”
“চলুন তাহলে যাই।”
ডাক্তার আহসানকে খুব আন্তরিক মনে হলো। তিনি বললেন, ভাই, বাচ্চাটির সম্ভবত প্যানক্রিয়াসে সমস্যা। আমরা পরীক্ষা করে দেখছি। কাল বুঝা যাবে। আপাতত ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। দেখা যাক কী হয়।
আমি কিছুক্ষণ মেয়েটির পাশে বসে রইলাম। আহা! মনে হচ্ছে একটি সদ্য ফোটা ফুল ভুল করে বাগান ছেড়ে হাসপাতালের সাদা বিছানায় ঘুমিয়ে আছে।
এরপর আমার বিজনেস কার্ড ভদ্রলোককে দিয়ে বাড়ি ফিরে এলাম।
পরদিন সকালে অফিসে হঠাৎ ফোন । শাহাজাহান সাহেবের। তিনি প্রায় চিৎকার করে কাঁদছেন, ” ভাই, আমার মেয়ের নাকি বড় সমস্যা ধরা পড়েছে, আপনি একটু আসেন , আল্লাহর দোহাই একটু আসেন।”
হাসপাতালে গিয়ে আমি শাহাজাহান সাহেবকে নিয়ে সরাসরি ডাক্তার আহসানের কাছে গেলাম।
আজ তাঁকে খুব চিন্তিত মনে হচ্ছে, তিনি বললেন, “অ্যান্ডোস্কপিতে বাচ্চাটির প্যানক্রিয়াসে জঠিল একটি ব্যাকটেরিয়া ধরা পড়েছে। মেডিক্যাল টার্মে এটাকে আমরা বলি, Acinnebacter Baumannii.
অনেকে এর নাম দিয়েছেন ‘সুপারবাগ।’ সমস্যা হচ্ছে এ ব্যাকটেরিয়া এন্টিবায়োটিক রেজিজস্ট্যান্ট। কোনো অ্যান্টিবায়োটিক এটাকে হত্যা করতে পারে না। তবে ইদানীং আমেরিকায় ইরাক ফেরত সৈনিকদের এ ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার প্রচুর কেইস পাওয়া যাচ্ছে। তাদের উপর কিছু এন্টিবায়োটিকের মিশ্রণ তৈরি করে তা ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও ফলও পাওয়া যাচ্ছে। তবে এটি ব্যবহার করার সিদ্ধান্ত আমি নিতে পারবো না। এটার জন্য মেডিক্যাল বোর্ড দরকার হবে। তাছাড়া বাচ্চার গার্ডিয়ানের অনুমতি লাগবে। মাঝে মাঝে এ মিশ্রণ ব্যবহারে উল্টো ফল হয়। রোগীর প্রেশার কমে গিয়ে সেপটিক শক হয়, কমায় চলে যায়। আপনারা চিন্তা করে দেখুন এটা করবেন কি না?”
আমি শাহজাহান সাহেবকে বললাম, “ভাই, আপনি একটু আমাকে একা ডাক্তার সাহেবের সাথে কথা বলার সুযোগ দেবেন?”
তিনি একটু অবাক হলেও কিছু না বলে বেরিয়ে গেলেন।
আমি ডাক্তার আহসানকে জিজ্ঞেস করলাম, “অ্যান্টিবায়োটিকের ওই মিশ্রন ছাড়া কি কোন বিকল্প আছে? ওটা বাদ দিলে ওর বেঁচে থাকার সম্ভাবনা কতোটুকু।
“নরমালি শি হ্যাজ নো চান্স, আই আম সরি। কারণ যে ব্যাকটেরিয়া ওকে আক্রমণ করেছে তাকে ধ্বংস করার মতো কোনো অ্যান্টিবায়োটিক এ মুহূর্তে ওর শরীরে কাজ করছে না। আর অ্যান্টিবায়োটিকের মিক্সার প্রয়োগ করলেই যে ও ভালো হবে তাও কিন্তু নিশ্চিত নয়। কেবল ফিফটি পার্সেন্ট চান্স আছে, আবার ক্যাজুয়ালিটির চান্সও তাই। আপনারা বরং আলাপ করে দ্রুত সিদ্ধান্ত দিন। হাতে সময় খুব বেশি নেই। ওটার জন্য অনেক ফর্মালিটি আছে। মেডিক্যাল বোর্ড করা লাগবে, মিক্সার বানাতে সময় লাগবে, ইট উইল টেইক টাইম। সো বি হারি, প্লিজ।
আমি বাইরে বেরিয়ে দেখি শাজাহান সাহেব মুখ ঢেকে একটি বেঞ্চে বসে আছেন। জিজ্ঞেস করলাম, ” ভাই, কী ঠিক করলেন?”
তিনি উত্তর দিলেন,” বাচ্চার মায়ের সাথে আলাপ করি। তারপর উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব আপনাকে কী বললেন?”
আমি পুরোটা না বলে বললাম, উনি দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছেন। তারপর জিজ্ঞেস করলাম, আপনার কোনো আত্মীয় স্বজন নেই?”
“ঢাকায় কেউ নেই। দুবোন আছে। তারা গ্রামে থাকে। ওদের পক্ষে আসা মনে হয় সম্ভব হবে না, যার যার সংসার আছে, তাই বিরক্ত করছি না।তাছাড়া আগে তো বুঝি নাই, এ অবস্থা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category