• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
৩৭ হাজার কোটি টাকার মেগা ডিল: বিমান কি ডানা মেলছে, নাকি জড়াচ্ছে বড় ঝুঁকির জালে? ভারতের স্বনির্ভরতা ও বাংলাদেশের পরনির্ভরতার আখ্যান ৭টি নতুন বাঁধের ফাঁদে বাংলাদেশ: মেঘালয়ের জলবিদ্যুৎ প্রকল্প ডেকে আনছে বন্যা ও খরার অশনিসংকেত বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রীর কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হলো অং সান সু চিকে আঞ্চলিক অস্থিরতার জন্য ‘আমেরিকার পুতুল ঘাঁটিগুলোই’ দায়ী: মুজতবা খামেনি একদিনে যুক্তরাষ্ট্রের সাড়ে ৬ হাজার টন সামরিক সরঞ্জাম পেল ইসরায়েল ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ‘পাল্টা জবাব হবে দীর্ঘ ও বেদনাদায়ক’, হুঁশিয়ারি ইরানের ২০ দিনের মধ্যেই ‘ব্যর্থ’ মার্কিন নৌ-অবরোধ: আইআরজিসি মহান মে দিবস: রক্তস্নাত ইতিহাসের পাতা থেকে একুশ শতকের নতুন লড়াই

আত্মহত্যা বাড়ছে ইসরাইলি সেনাদের!

Reporter Name / ৪২২ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩

মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে। ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেভি সেনা সদস্যদের এই আত্মহত্যার ঘটনাকে মারাত্মক উদ্বেগজনক বলে সতর্ক করেছেন।

ইসরাইলের সরকারি টেলিভিশন চ্যানেল ‘কান’-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে ফার্স নিউজ এজেন্সি। এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল হারজি হালেভি এই পরিস্থিতিকে ইসরাইলের সশস্ত্রবাহিনীর জন্য বিপজ্জনক এবং ভয়ংকর চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন।

ইসরাইলি সামরিক কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশটিতে তিনজন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে দুইজন মারা গেছে গত সপ্তাহে।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের তথ্য ও গবেষণা কেন্দ্রের সরবরাহকৃত পরিসংখ্যান বলছে, প্রতিবছর ইসরাইলে অন্তত ৫০০ আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে অন্তত ১০০ ব্যক্তির বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে, গত বছর ইউনিফর্ম পরা অবস্থায় ৪৪ জন সেনা মারা গেছে। তার আগের বছর এই সংখ্যা ছিল ৩১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category