• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Headline
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ: রাজনৈতিক বিবেচনা পরিহার করে পুনর্বিবেচনার দাবি জামায়াতের যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন: পাঁচ শতাধিক ইসলামপন্থি ও ফিলিস্তিন সমর্থক কাউন্সিলরের বিজয় ট্রাম্পের দাবি বনাম মার্কিন গোয়েন্দা প্রতিবেদন: ইরানের সামরিক সক্ষমতা নিয়ে হোয়াইট হাউসে চরম বিভ্রান্তি ও লুকোচুরি বিচারব্যবস্থায় ‘লেনদেনের’ নজিরবিহীন ছায়া: ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের বিনিময়ে আদানির মামলা প্রত্যাহারের পথে ট্রাম্প প্রশাসন বেইজিংয়ে ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন: বাগাড়ম্বরের আড়ালে চুক্তিহীন এক সফর এবং ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা ৭ বছরের অচলাবস্থার অবসান: কাপ্তাইয়ের ঝুঁকিপূর্ণ দুই ইউনিট সংস্কারে জাপানি অর্থায়নের আশ্বাস হারিয়ে যাওয়া শৈশব ও স্ক্রিনের বন্দিদশা—আমাদের শিশুদের ভবিষ্যৎ কোথায়? ভারত-তোষণ ও অসম চুক্তির ফাঁদ: বিকিয়ে দেওয়া অর্থনীতি ও সার্বভৌমত্ব চারিদিকে আপনার স্মৃতি ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

চারিদিকে আপনার স্মৃতি

বাদল সৈয়দ / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আপনি চলে গেছেন আজ তের বছর—কিন্তু চারিদিকে আপনার স্মৃতি।
যখন ষাটের দশকে আপনার কেনা লং প্লেয়ারটি দেখি, তখন আপনার মুখ ভেসে ওঠে।
সাহারা মরুভূমির ছবি দেখলেই আপনার কথা মনে পড়ে। কল্পনায় আপনার তারুণ্য দেখতে পাই, যখন আধুনিক সারভাইভাল গিয়ার ছাড়াই আপনি সেই ভয়ংকর মরুভূমি অভিযানে গিয়েছিলেন!
নদীর কাছে গেলে দেখি—আপনি কর্ণফুলি নদীর তীরে আপনার সাদা বাংলোর উঠোনে বসে চা খাচ্ছেন। আপনার দৃষ্টি নদীর রূপালি জলের দিকে। সেখানে ভাসছে পালতোলা নৌকা।
বাসায় টাইটানিক জাহাজের একটি মিনিয়েচার রেপ্লিকা শো-পিস আছে। সেটি দেখলে বেলফাস্টে আপনার ছাত্রাবস্থা দেখতে পাই। আপনার মুখে এই শহরের ‘হারল্যান্ড অ্যান্ড উলফ’ শিপইয়ার্ডের কত গল্প শুনেছি!—যেখানে জাহাজটি বানানো হয়েছিল।
বাসে বা ট্রেনে ফেনী অতিক্রম করার সময় মনে পড়ে—আমাকে এবং আপনার মেয়েকে নতুন সংসার গড়ার জন্য নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে এই শহরে এসেছিলেন (আমার সেখানে পোস্টিং হয়েছিল)।
আগুনরঙা ফুলও আপনার গল্প বলে—পাখিরা আপনার গান গায়। কারণ আপনার বাড়ির বাগান ছিল ফুল আর পাখিতে ভরপুর।
আপনি ফুটে ওঠেন মানুষের গল্পগাঁথায়। কত লোক যে আপনার কথা বলে! তাঁরা আপনার ছায়ায় বড় হয়েছেন। কাউকেই আপনি ফিরিয়ে দেননি।
আপনি খুব কম কথা বলতেন—যা বলতেন, তা বুকে ধাক্কা দিত। মনোজগতে আনতো বিশাল পরিবর্তন।
সব মিলিয়ে আপনি ছিলেন পূর্ণাঙ্গ মানুষ—
দুঃসাহসী,
রোমান্টিক
নীতির ব্যাপারে আপোষহীন,
স্বপ্নাতুর
দুর্দান্ত স্মার্ট
এবং
কী তীব্র মমতাবান!
আমার পরম সৌভাগ্য—বিয়েসূত্রে আপনাকে ‘আব্বু’ হিসেবে পেয়েছিলাম। আমিও আপনার কাছে ‘জামাই’ ছিলাম না—পুত্র ছিলাম।
সেই সৌভাগ্যের জন্য আমি শোকর করি।
আব্বু, মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন বেহেশতের সবচেয়ে সুন্দর ফুলের বাগানে আপনাকে আশ্রয় দেন।
আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category