• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান সব বিষয়ে বিরোধিতার সংস্কৃতি সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম তিস্তা মহাপরিকল্পনা: উত্তরের মরুকরণ রোধ ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত ব্রিকসের চৌকাঠে বাংলাদেশ: ভাঙবে কি পুরনো জটিলতা? শুক্রাণু বাড়াতে অনলাইনে ভাইরাল ‘পদ্ধতি’ কতটা নিরাপদ? চিকিৎসকরা যা বলছেন ভিএআরের হাহাকার: নকআউটের দোরগোড়ায় মিসর, অপেক্ষায় ইরান সম্পর্কের জটিল সমীকরণে ’আজও অর্ধাঙ্গিনী’

পত্রিকায় সিআইডির বিজ্ঞপ্তি শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রাষ্ট্রদ্রোহের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে ২টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার সিআইডি এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা করার ক্ষমতা পেয়েছিল। সে অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলাটি করেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল বলে তদন্তে দেখা যায়। তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম মামলার ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করেন এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেই আদেশের ভিত্তিতে সিআইডি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category