• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ এর প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। প্রতিনিধি দল জানায়, চীনের বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও প্রতিষ্ঠানটি এ খাতে কাজ করছে। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।

প্রতিমন্ত্রী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহিত করে আসছে। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

প্রতিমন্ত্রী আরও বলেন, পায়রা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই বন্দরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category