• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারীদের সমাবেশ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বুধবার, ২৫ নভেম্বর মজুরি বোর্ডের বৈঠকে এ সুপারিশ করা হয় বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘২০২৩ সালে নিম্নতম গ্রেডের শ্রমিকদের জন্য ১১ দশমিক ২৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির হারে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার ২০২৬ সালে ১২ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির হারে নিম্নতম গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আগের বিভিন্ন সময়ে ঘোষিত বার্ষিক মজুরি বৃদ্ধির হারের তুলনায় এবার সুপারিশ করা বৃদ্ধির হার বেশি।’ নতুন মজুরি কাঠামো প্রণয়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রমিকদের পরিশ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি দাঁড়িয়ে আছে। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে শ্রমিকদের সম্মানজনক জীবন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ বিভিন্ন সংস্কার এনেছে সরকার। এর অংশ হিসেবে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এখন থেকে প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দিতে সহায়তা করবে।’

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রাম—এই সাতটি শিল্পাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান মন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানান তিনি।

শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে মালিকপক্ষের প্রতিও অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category