• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
মতুয়া চমক: ভোটের অংকে সংরক্ষিত আসনে এমপি বিদ্যুতের দাম বৃদ্ধি: ৫৬ হাজার কোটির দায় কেন জনগণের কাঁধে? লোগো নকল, দাম আকাশছোঁয়া: সংসদের কেনাকাটায় এ কোন জাদুকরি হিসাব? তীব্র গরমে হঠাৎ ঘাম বন্ধ? হিট স্ট্রোক নয় তো! অবশেষে বোনদের পথ ধরে হজে যাচ্ছেন চম্পা অনুমতি ছাড়া ভিডিও করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা: তথ্যমন্ত্রী ইরানের তেল বাণিজ্য সম্পূর্ণ অচল করার কড়ার হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যুদ্ধবিরতি কি কৌশল না ইসলামাবাদের মধ্যস্থতা ‘অবৈধ যুদ্ধ’ আড়াল করতেই হুমকি: ইরানি-মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি বিশ্বমঞ্চে ‘শান্তিদূত’ পাকিস্তান: আন্তর্জাতিক মধ্যস্থতার আড়ালে ধুঁকছে ঘরোয়া রাজনীতি

ভারতে জরুরি অবতরণ ঢাকার বিমান!

Reporter Name / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

কাতারের রাজধানী দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করে।

বুধবার ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) জরুরি অবতরণ করে ওই ফ্লাইট।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রোনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, এক নারী যাত্রীর শারীরিক জটিলতার জেরে কাতার এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট তেলেঙ্গানায় জরুরি অবতরণ করেছে।

কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৪২ ফ্লাইটের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানের পাইলট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের সঙ্গে যোগাযোগ করেন। মেডিকেল জটিলতার কারণে তিনি সেখানে জরুরি অবতরণের অনুমতি চান।

বিমানবন্দরের সংশ্লিষ্ট সব বিভাগের ছাড়পত্র পাওয়ার পর এটিসি কাতার এয়ারলাইন্সের ওই ফ্লাইটকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়। পরে স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে শামশাবাদের ওই বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাত্রীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজনে অংশ নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি অবতরণের পর অসুস্থ নারী যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরে ওই ফ্লাইট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের স্থানীয় সময় ৩টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে ওই যাত্রী কী কারণে মারা গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category