• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

অ্যালার্ম সিস্টেম

বাদল সৈয়দ / ২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমার মধ্যে একটি অ্যালার্ম সিস্টেম তৈরি হয়েছে। যা আমাকে আগেভাগেই সতর্ক করে। কে যেন ভেতর থেকে বলে- ‘থামো। এটি তোমার ক্ষতি করবে।’
প্রথম প্রথম এসব সতর্কতা পাত্তা দিতাম না। এখন পাত্তা দেই, কারণ ঠেকে শিখেছি, এগুলোকে গুরুত্ব না দিলে সমস্যা হয়।
দেখুন তো, এরকম আপনার হয় কিনা? হৃদয়ের গহীন থেকে কোনো ওয়ার্নিং পান কিনা?
১ ) যে কাজ করতে গিয়ে মনের মধ্যে অস্বস্তিবোধ হয়েছে তা যতবার করেছি ততবার ব্যর্থ হয়েছি।
২ ) কারো আন্তরিক পরামর্শ যতবার অগ্রাহ্য করেছি ততবার সমস্যায় পড়েছি।
৩ ) কারো সাথে প্রথম দেখার পর অস্বস্তি লাগলে শেষ পর্যন্ত তিনি ভুল মানুষ হিসেবে প্রমাণিত হয়েছেন।
৪ ) মন বলছে -‘ চুপ থাকো।’ কিন্তু তা না মেনে যতবার কথা বলেছি, ততবার আবিষ্কার করেছি, কথা বলাটা ঠিক হয়নি।
৫ ) সামর্থ্য থাকার পরও যখন কেউ সাহায্য চাইলে তা করিনি, তার কদিন পরই আবিষ্কার করেছি নিজেরই সাহায্য দরকার হচ্ছে।
৬ ) যাকেই সামান্য অবহেলা করেছি পরে কোনো না কোনো কাজে তাঁর কাছেই যেতে হয়েছে।
৭ ) অন্যের সমস্যায় যখন এগিয়ে যাইনি- পরে তাঁর চেয়ে আমাকে বেশি সমস্যায় আমাকে পড়তে হয়েছে।
৮ ) আমার স্ত্রী যার ব্যাপারে সাবধান করেছেন, তা যখনই পাত্তা দেইনি, তখনই বিপদে পড়েছি। (আমার দৃঢ় বিশ্বাস মেয়েদের সিক্সথ সেন্স প্রবল)
৯ ) কাউকে খুশি করলে দেখেছি নিজের খুশির কোনো কারণ তৈরি হয়েছে।
১০ ) রাগের মাথায় যত সিদ্ধান্ত নিয়েছি সব ভুল হয়েছে।
#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category