• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline
তীব্র গরমে হঠাৎ ঘাম বন্ধ? হিট স্ট্রোক নয় তো! অবশেষে বোনদের পথ ধরে হজে যাচ্ছেন চম্পা অনুমতি ছাড়া ভিডিও করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা: তথ্যমন্ত্রী ইরানের তেল বাণিজ্য সম্পূর্ণ অচল করার কড়ার হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যুদ্ধবিরতি কি কৌশল না ইসলামাবাদের মধ্যস্থতা ‘অবৈধ যুদ্ধ’ আড়াল করতেই হুমকি: ইরানি-মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি বিশ্বমঞ্চে ‘শান্তিদূত’ পাকিস্তান: আন্তর্জাতিক মধ্যস্থতার আড়ালে ধুঁকছে ঘরোয়া রাজনীতি ওয়াসার ‘লোকালাইজড ক্রাইসিস’-এর আড়ালে নগরবাসীর সীমাহীন ভোগান্তি যুদ্ধবিধ্বস্ত ৭৭৫টি স্কুল মেরামত করল ইরান পাম্পে তালা, মাঠে ফাটল: তেলের অভাবে ধুঁকছে কৃষি

এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ডলারের দাম এক লাফে ৭ টাকা বা‌ড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ১১০ টাকায় থাকা ডলারের অফিশিয়াল রেট এক দিনে ১১৭ টাকায় উন্নীত করা হয়েছে।

বাজারে চা‌হিদার তুলনায় সরবরাহ কম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জা‌রি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে আজ (বুধবার) ডলারের রেট ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা, যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) ও বাফেদা নির্ধারিত।

এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়ানোর প্রেক্ষিতে ব্যবসায়ীরা বলছেন, আমদানিনির্ভর দেশ হওয়ায় আমদানি খরচ বেড়ে যাবে, পণ্যের দাম বাড়বে। আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category