• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বেলা ২টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নিয়ামতপুরে দুজন এবং মহাদেবপুরে একজন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে এক কৃষি শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ওই শ্রমিকের বাড়ি খাসের হাট উঠাপাড়া এলাকায় বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, একই উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে কাটা ধান তুলতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে অনুকূল চন্দ্র মাহন্ত নামে অপর এক কৃষকের মৃত্যু হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া একই সময়ে মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে আরও একজনের প্রাণহানি ঘটে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করছিলেন কৃষক দিলিপ চন্দ্র বর্মন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বোরো ধান কাটার ভরা মৌসুমে আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে মাঠে কর্মরত অবস্থায় তিনজনের প্রাণহানির ঘটনায় নিহতের পরিবার ও ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category