• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের জরুরি সহায়তায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু সাইবার বুলিং ও হত্যার হুমকি: আইনি সুরক্ষায় থানায় জিডি করলেন অভিনেত্রী তিথি ফুটওভার ব্রিজ এখন হকারদের দখলে ইফতারের পর ঘুম কাটানোর উপায় মিরপুরের অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর দুই সদস্যের প্রাণহানি সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপদের গুরুত্বপূর্ণ বৈঠক এক নজরে কী কী থাকছে ‘ফ্যামিলি কার্ডে’? জনগণের কাছে জবাবদিহিতে আমরা বাধ্য, প্রতিশ্রুতি থেকে সরবো না: প্রধানমন্ত্রী তারেক রহমান লঙ্কান ক্রিকেটে ‘কার্স্টেন’ যুগ শুরু: ২০২৭ বিশ্বকাপই মূল লক্ষ্য কোটি টাকা ঘুষ কেলেঙ্কারিতে প্রসিকিউটরের পদত্যাগ: ট্রাইব্যুনালের অতীত কার্যক্রম যাচাইয়ের ঘোষণা

ফেরদৌস ঢাকা-১৭ আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জানালেন

Reporter Name / ৪৭১ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তার প্রয়াণে আসনটি শূন্য হয়ে যায়। এ শূন্য আসনে অভিনেতা ফেরদৌসের নির্বাচন করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। মূলত চিত্রনায়ক ওমর সানী একাধিকবার ফেরদৌসের নাম প্রস্তাব করে নিজের অভিমত প্রকাশ করেন।

ঢাকা-১৭ আসনে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে ফেরদৌস বলেন, ওমর সানী ভাই আমার নাম বলেছেন, কোথাও প্রস্তাব করেননি। তিনি নিজের অভিমত প্রকাশ করেছেন। এ অধিকার তো তার আছে। তিনি বলতেই পারেন। এ বিষয়ে তো আমার বলার কিছু থাকতে পারে না।

ফারুকের শূন্য আসনে প্রার্থী হওয়ার ইচ্ছে আছে কিনা- জবাবে ফেরদৌস বলেন, বিষয়টি নিয়ে কিছু বলার নেই।

তবে এটা অনুমান করা যায়, একান্তই যদি দলীয় সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে হয়তো তিনি অমত করবেন না।

এদিকে গণমাধ্যমে খবর এসেছে, প্রায় ১৫ বছর পর নিজ গ্রামে গিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস কুমিল্লার কাপাশকান্দি এলাকায়। এ সময় তাকে একনজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।

ফেরদৌস বলেন, এটা ঠিক নয়। আমি সর্বশেষ ২০১৬ সালে গিয়েছিলাম। ওখানে আমার আত্মীয়স্বজন কেউ থাকে না, যার ফলে যাওয়া হয় না; কিন্তু একটা স্কুলের সভাপতি আমি। নিয়োগের সময় যাওয়াটা একান্তই দরকার।

জানা গেছে, ফেরদৌস তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতির পদে রয়েছেন। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ তিনজনকে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারেই তার সেখানে যাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category