• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
মহাতারকার অফ-ফর্ম ও দীর্ঘ খরা: কঙ্গোর বিপক্ষে পর্তুগালের পয়েন্ট হারানোর নেপথ্যে রোনালদো জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ হ্রাস: হুমকিতে পরিবার পরিকল্পনা ১০ বছর পর রিজার্ভ চুরির খসড়া চার্জশিট: ড. আতিউরসহ অভিযুক্ত ৬৪ পাচারের আট লাখ কোটি টাকা ফেরানোর জটিল সমীকরণ চীনে ১২ হাজার ডিগ্রি বাতিল, অগ্রাধিকার পাচ্ছে এআই শিক্ষা বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান ভাড়ায় বড় ধাক্কার শঙ্কা: জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়াল বিইআরসি

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকাশপথে যাতায়াতকারীদের জন্য বড় দুঃসংবাদ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ধাক্কায় জেট ফুয়েল বা বিমানের জ্বালানির দাম প্রায় ৮০ শতাংশ বাড়ানোর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত এক জরুরি জুম মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়, যেখানে বিইআরসি, পদ্মা অয়েল এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিমান চলাচলের ক্ষেত্রে জ্বালানির নতুন নির্ধারিত মূল্যতালিকাটি নিচে দেওয়া হলো:

  • অভ্যন্তরীণ ফ্লাইট: প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ, লিটারপ্রতি একলাফেই দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ।

  • আন্তর্জাতিক ফ্লাইট: প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৭৯ শতাংশ বেশি।

সভায় উপস্থিত দায়িত্বশীল এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, আজ (২৪ মার্চ) মধ্যরাত অর্থাৎ ২৫ মার্চের প্রথম প্রহর থেকেই এই নতুন ও বর্ধিত দাম কার্যকর হতে যাচ্ছে। আজ রাতের মধ্যেই বিইআরসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। জ্বালানির এই ব্যাপক মূল্যবৃদ্ধির ফলে খুব শিগগিরই সাধারণ যাত্রীদের জন্য বিমানের টিকিটের দামও আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category