• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
১৬ আগস্ট সরকারের ছয় মাস: গতি ফেরাতে মন্ত্রিসভায় বড় রদবদলের হাওয়া আদর্শ ও ক্ষমতার টানাপোড়েনে রাজনৈতিক অনাস্থা: চব্বিশের রাজপথের মিত্রদের দূরত্ব বাতিল প্রকল্পে আটকে জ্বালানি খাত: অতীত অনিয়ম ও তড়িঘড়ি চুক্তিলোপের ফল মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন বিশ্রামের সময়ে বাড়ে ব্যথা কারামুক্তির পর এখন চার্চের স্বেচ্ছাসেবক প্যারালিম্পিক জয়ী পিস্টোরিয়াস জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় আজ দুই কনসার্ট দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী গাজার এক বিষাদের দিন

ভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সিদ্ধান্তের কারণ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোটের আগের দিন (১১ ফেব্রুয়ারি) ও ভোটের দিন (১২ ফেব্রুয়ারি) ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

শ্রমিকদের টানা তিন দিন ছুটি

এদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে নির্বাচনী ছুটির সঙ্গে মিলিয়ে শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন ছুটি ভোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category