• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

রাশিয়া ইউক্রেনের ৪৫ সেনাকে মুক্তি দিল

Reporter Name / ৪৭১ Time View
Update : রবিবার, ৭ মে, ২০২৩

রাশিয়ার সামরিক অভিযানে আটক ৪৫ ইউক্রেনীয় সেনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি দিল মস্কো।

ইউক্রেনের রিইন্টিগ্রেশন মন্ত্রণালয় জানায়, তাদের এ সেনা সদস্যদের রাশিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

মুক্তিপ্রাপ্ত সেনা সদস্যদের ৪২ জন পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই আজভ ব্রিগেডের সদস্য ছিলেন। নয় বছর আগে সেনাবাহিনীর এ ব্রিগেডটি প্রতিষ্ঠা করে ইউক্রেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে আটক ৩ রুশ পাইলট মুক্তি পেয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের সঙ্গে ব্যাপক আলোচনার পর ওই ৩ পাইলটকে বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি দিয়েছে ইউক্রেন।

এর আগে গত ১৬ এপ্রিল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময় হয়েছে। গত ১৪ মাস ধরে চলছে ইউক্রেন-রাশিয়া সংঘাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category