• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ

ল্যাপটপে কাজ করার পর ঘাড় ঘোরাতে সমস্যা

ডা. আলতাফ হোসেন সরকার / ৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঘাড় ঘুরিয়ে পাশে বসা সহকর্মীর দিকে তাকাতে পারছেন না।
তার দিকে তাকাতে গেলে গোটা শরীরটাকেই একপাশে ঘুরিয়ে ফেলতে
হচ্ছে। একটু বেকায়দা হলেই ঘাড়ে ব্যথা করছে। শুয়েও শান্তি নেই।
এ ধরনের ব্যথা সাধারণত শোয়ার বা বসার ভঙ্গির দোষে হতে পারে।
শরীরচর্চা করার সময়েও ভুল ভঙ্গির কারণে ঘাড় বা কাঁধের পেশীতে চোট
লাগতে পারে। চিকিৎসকরা বলছেন, এধরনের ব্যথা যে সারাক্ষণ হতে থাকে,
তা নয়। তবে ভিতরে ভিতরে এমন একরকম কষ্ট হয়, যাতে সাধারণ
কাজকর্মে ব্যাঘাত ঘটে। ঘাড়ের নমনীয়তা কমে আসতে পারে।
ফলে অদ্ভুতভাবে ঘাড় শক্ত হয়ে যেতে পারে। ঘাড় বা কাঁধের এধরনের
সমস্যা নিরাময়ে ব্যথা কমানোর ওষুধ খান অনেকেই। তবে ঘরোয়া কিছু
পদ্ধতিতে এ সমস্যার সমাধান সম্ভব।
১. ঠাণ্ডা এবং গরম সেঁক: সাধারণত শরীরের কোনো স্থানে রক্ত চলাচল
ব্যাহত হলে ব্যথা হয়। ঘাড় বা কাঁধের পেশীতে যে ব্যথা হয়, তা
নিরাময়ে গরম সেঁক দেয়া যেতে পারে। রক্ত সঞ্চালন স্বাভাবিক
করতে দারুণ কাজ করে গরম সেঁক। কারো কারো ক্ষেত্রে আবার
ঠাণ্ডা বরফের সেঁকও একইরকম কাজ করে।
 ১. সাধারণ স্ট্রেচিং: হালকা কিছু স্ট্রেচ এধরনের ব্যথায় আরাম
দিতে পারে। তবে তা অবশ্যই প্রশিক্ষকের তত্ত্বাবধানে করতে
হবে। স্ট্রেচ করার সময়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করতে
হবে।
 ২. নিজেই করুন ম্যাসাজ: ঈষদুষ্ণ তেল নিয়ে হালকা হাতে নিজেই
ঘাড়ে ম্যাসাজ করতে পারেন। হাত ঘুরিয়ে কাঁধে বা ঘাড়ে ম্যাসাজ
করতে অসুবিধা হলে ম্যাসাজ করার যন্ত্র কিনে নিতে পারেন।
 ৩. ফিজিওথেরাপি: ব্যথার তীব্রতা যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে
পেশাদার ও দক্ষ ফিজিওথেরাপিস্টের সাহায্য নিতেই হবে। পেশীর
ব্যথা নিরাময়ে নির্দিষ্ট কিছু ভঙ্গি রয়েছে, যা ফিজিওথেরাপিস্টের
সাহায্য ছাড়া করা যায় না। ৪. শরীরচর্চা কম: শরীরে কোনো জায়গায় ব্যথা হলে খুব চাপ দিয়ে
শরীরচর্চা বা ব্যায়াম করা উচিত নয়। এমন অভ্যাসে কিন্তু হিতে
বিপরীত হতে পারে। প্রথমে ব্যথা কমিয়ে, তারপর ধীরে ধীরে
আবার ব্যায়াম শুরু করা যেতে পারে। উপুড় হয়ে অনেকের বই পড়ার অভ্যাস
রয়েছে। দুপুরবেলা মাংস-ভাত খেয়ে,
উপুড় হয়ে উপন্যাস পড়তে পড়তে
অন্য এক জগতে হারিয়ে যাওয়া। তবে
অনেকেই বলেন, পেটের উপর চাপ
দিয়ে শোয়ার অভ্যাস নাকি মূলত ভালো
নয়। এতে কোমর এবং ঘাড়ের ক্ষতি
হয়। অবশ্য শ্বাসযন্ত্রের সমস্যা হলে বা
নাক ডাকার সমস্যা থেকে রেহাই পেতে অনেকে এ ভঙ্গিতে শুতে পছন্দ
করেন। তাহলে কোন বিষয়টিকে গুরুত্ব দেবেন। চিকিৎসকরা বলছেন,
অতিমারি অর্থাৎ করোনার সময়ে অনেকেই হয়তো খেয়াল করেছেন,
শ্বাসযন্ত্রের সমস্যায় আরাম পেতে বহু রোগীকেই উপুড় করিয়ে শুইয়ে রাখা
হতো। অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে তৎক্ষণাৎ এ টোটকায় অনেকেই
আরাম পেয়েছিলেন।
তবে নিয়মিত এ ভঙ্গিতে শোয়ার খারাপ দিকও রয়েছে। তাদের মতে,
প্রশ্বাস নেয়ার সময়ে ফুসফুস যতটা ফুলে ওঠার কথা, উপুড় হয়ে শুলে
ততটা জায়গা পেতে পারে না। ফলে শ্বাস নিতে সমস্যা হতেই পারে।
চিকিৎসার পরিভাষায় যাকে ‘হাইপোপ্লাসিয়া’ বলা হয়। কোনো কোনো
ক্ষেত্রে এ হাইপোপ্লাসিয়া মারাত্মক আকার ধারণ করতে পারে। যা থেকে
মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
আবার ফিজিওথেরাপি চিকিৎসকরা বলছেন, কেউ যদি বালিশে মাথা
রেখে উপুড় হয়ে শোয়া অভ্যাস করেন, সেক্ষেত্রে ঘাড়ে চোট লাগার সম্ভাবনা
থেকেই যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category