• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যার হুমকি দিয়ে চিঠি ঢাকা মহানগর দায়রা জজকে

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। ১৭ অক্টোবর দুটি চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়েছে।

হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর রহমান গণমাধ্যমকে বলেন, ‘উড়োচিঠি দিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছে অপরাধীরা। কারা চিঠি দিয়ে হুমকি দিয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

আদালতের নাজির শাহ মো. মামুন জিডিতে উল্লেখ করেন, একটি চিঠিতে প্রেরকের নাম জহির উদ্দিন লেখা রয়েছে। ঠিকানা উল্লেখ করা হয়েছে, সাউদিয়া পার্কসিটি, শেরপুর, বগুড়া। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে সাজা দেওয়ায় হত্যার হুমকি দেওয়া হয়েছে।

অপর চিঠির প্রেরকের স্থানে নাম উল্লেখ রয়েছে হাতেম আলী সওদাগর। ঠিকানা–বরইতলী, সদর থানা, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category