• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

হিজবুত তাহরীর চার সদস্য আটক ঢাকা মেডিকেল থেকে

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে বলে জানা গেছে।

আটক হিজবুত তাহরীরের সদস্যরা হলেন- রাফসান আহমেদ সাজ্জাদ (২২), রেদোয়ান হাসান (২১), হাবিবুর রহমান (২৪) ও আবদুল্লাহ (২০)। এদের মধ্যে রাফসান আহমেদ দুপুরে পল্টন এলাকায় পুলিশের ধাওয়ার সময় আহত হন।

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা দুপুরে পল্টনে মিছিল বের করলে তাঁদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত রাফসানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার ওই তিন সহযোগী। কিছুক্ষণ পর পুলিশ এসে তিনজনকে আটক করে নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনুসুর গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীরের চার সদস্যকে শাহবাগ থানায় আনা হয়েছে। তাদের পল্টন থানায় সোপর্দ করা হবে।

এর আগে রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১)।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category