• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
মতুয়া চমক: ভোটের অংকে সংরক্ষিত আসনে এমপি বিদ্যুতের দাম বৃদ্ধি: ৫৬ হাজার কোটির দায় কেন জনগণের কাঁধে? লোগো নকল, দাম আকাশছোঁয়া: সংসদের কেনাকাটায় এ কোন জাদুকরি হিসাব? তীব্র গরমে হঠাৎ ঘাম বন্ধ? হিট স্ট্রোক নয় তো! অবশেষে বোনদের পথ ধরে হজে যাচ্ছেন চম্পা অনুমতি ছাড়া ভিডিও করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা: তথ্যমন্ত্রী ইরানের তেল বাণিজ্য সম্পূর্ণ অচল করার কড়ার হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যুদ্ধবিরতি কি কৌশল না ইসলামাবাদের মধ্যস্থতা ‘অবৈধ যুদ্ধ’ আড়াল করতেই হুমকি: ইরানি-মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি বিশ্বমঞ্চে ‘শান্তিদূত’ পাকিস্তান: আন্তর্জাতিক মধ্যস্থতার আড়ালে ধুঁকছে ঘরোয়া রাজনীতি

৬১৪টি শতভাগ পাশের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে

Reporter Name / ২১৩ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৬১৪টি। পাশের গড় হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। যা গত বছর ছিল ৮০ দশমিক ৩৯।

অর্থাৎ এবার পাশের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। এ বছর শতভাগ পাশ করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৯৬৮টি। গত বছর ২ হাজার ৩৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। ফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, এবার ২৯ হাজার ৮৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাশ করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন ও ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন।

২০২৩ সালে ৩ হাজার ৮১০টি কেন্দ্রে অংশ নেয় ২৯ হাজার ৭১৪টি প্রতিষ্ঠানের ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। ওই বছর পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৩৫৪টি। ২০২২ সালে পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৯৭৫টি ও ২০২১ সালে ছিল ৫ হাজার ৪৯৪টি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাশের গড় হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। গত বছর ১১টি বোর্ডে পাশের গড় হার ছিল ৮০ দশমিক ৩৯। এবার পাশের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।

বিভাগ অনুযায়ী এ বছর ঢাকা বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, সিলেটে ৭৩ দশমিক ৩৫ শতাংশ, ময়মনসিংহ ৮৪ দশমিক ৯৭ শতাংশ ও যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category