• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
মতুয়া চমক: ভোটের অংকে সংরক্ষিত আসনে এমপি বিদ্যুতের দাম বৃদ্ধি: ৫৬ হাজার কোটির দায় কেন জনগণের কাঁধে? লোগো নকল, দাম আকাশছোঁয়া: সংসদের কেনাকাটায় এ কোন জাদুকরি হিসাব? তীব্র গরমে হঠাৎ ঘাম বন্ধ? হিট স্ট্রোক নয় তো! অবশেষে বোনদের পথ ধরে হজে যাচ্ছেন চম্পা অনুমতি ছাড়া ভিডিও করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা: তথ্যমন্ত্রী ইরানের তেল বাণিজ্য সম্পূর্ণ অচল করার কড়ার হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যুদ্ধবিরতি কি কৌশল না ইসলামাবাদের মধ্যস্থতা ‘অবৈধ যুদ্ধ’ আড়াল করতেই হুমকি: ইরানি-মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি বিশ্বমঞ্চে ‘শান্তিদূত’ পাকিস্তান: আন্তর্জাতিক মধ্যস্থতার আড়ালে ধুঁকছে ঘরোয়া রাজনীতি

চার ফাঁসির আসামির পলায়ন গভীর রাতে ছাদ ফুটো করে

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪

বগুড়া জেলা কারাগার থেকে গতকাল গভীর রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকালে তাঁদের কারাগারের আশপাশের এলাকা থেকে আটক করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারজনই ফাঁসির আসামি। তাঁরা পালিয়েছিলেন। আমরা কারাগারের পাশেই তাঁদের পেয়েছি।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ‘বিষয়টি অনেক স্পর্শকাতর। পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

পুরো ঘটনা জানতে কারা মহাপরিদর্শকসহ (আইজি-প্রিজন) সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করা হলে কেউই সাড়া দেননি।

আজ সকাল আটটা পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির নাম জানা যায়নি। তবে তাঁদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category