• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত

দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন?

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রতি দশজন প্রাপ্তবয়স্ক লোকের মধ্যে আটজন জীবনের কোনো না কোনো
সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে—প্রতি
চারজনের মধ্যে একজন দাঁড়িয়ে কাজ করেন। দাঁড়িয়ে থাকলে বসার চেয়ে
২০% অ্যানার্জি বেশি ব্যবহার হয়। সুতরাং দাঁড়িয়ে থাকলে বেশি ক্লান্ত
লাগে। সেজন্য কোমরের ইনজুরি স্পাইনের অন্যান্য জায়গার চেয়ে বেশি
হয়ে থাকে। আমাদেরকে অবশ্যই জানতে হবে কীভাবে কোমর ব্যথা হওয়া
প্রতিরোধ করা যায়।
আমাদের স্পাইন ফ্লেক্সিবল। এখানে ২৪টি ভার্টিব্রা থাকে। প্রতিটা ভার্টিব্রার
মাঝে শক অ্যাবজর্ভ করার জন্য ডিস্ক থাকে। এছাড়াও লিগামেন্ট, মাসল ও
স্পাইনে কার্ড থাকে। আমাদের বসা, ওঠা এবং চলাফেরায় এই কার্ভের
পরিবর্তন হয় এবং কোমরে অনেক চাপ পড়ে। লোয়ার ব্যাক আমাদের
সারাদিনে অনেক ব্যবহার হয়।
যে সমস্ত কারণে দাঁড়িয়ে থাকলে ব্যথা হয় তার মধ্যে—স্ট্রেইন, স্প্রেইন,
স্পাইনের উপরে অনেক বেশি চাপ পড়া। এছাড়াও অন্যান্য কারণগুলোর মধ্যে
অন্যতম হচ্ছে—অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা ও হাঁটা, ভুল ভঙ্গিতে অনেকক্ষণ
দাঁড়িয়ে কাজ করা। মাসল টাইটনেস বা খাটো হওয়া, স্পাইনের মধ্যে যে
ক্যানাল থাকে তা চেপে যাওয়া, ডিজেনারেশন, ডিস্ক ও নার্ভের উপর অনেক
চাপ পড়া। এছাড়াও ফ্যাসেট ও স্যাকরো ইলিয়াক জয়েন্টের সমস্যা।
আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন—কেন দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা হয়,
আবার কিছুক্ষণ হাঁটলেও কোমর ব্যথা হয়। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন
তারা বলেন—হাঁটা অনেক জরুরি, আবার যারা গার্মেন্টস ও অন্যান্য
কর্মক্ষেত্রে দাঁড়িয়ে কাজ করেন তারা বলেন—সারাদিন আমাদের দাঁড়িয়ে
কাজ করতে হয়, সেজন্য দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা হলে কী করবো।
দাঁড়িয়ে থাকলে দু’ ধরনের ব্যথা হয়। একটি হলো—কারো ব্যথা কোমরে
থাকে অথবা কারো ব্যথা কোমর থেকে পায়ের দিকে যায়। কিছু কিছু রোগী
আছে হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে তাদের ব্যথা হয়। তাদের জন্য পরামর্শ
হলো আপনি হাঁটতে থাকেন যতক্ষণ পর্যন্ত পায়ের দিকে ব্যথা নেমে না যায়।
যখন আপনার ব্যথা পায়ের দিকে নেমে যাবে তখন আপনি একটি বেঞ্চ বা
চেয়ারে বসে পড়বেন। যেখানে বেঞ্চ বা চেয়ার নেই সেখানে নিচে বসে
পড়বেন। কিছুক্ষণ বসে থাকার পর আবার কিছুক্ষণ হাঁটবেন। বাড়িতে ২
৩বার ব্যায়াম করবেন—মাথার নিচে বালিশ দিয়ে, চিৎ হয়ে শুয়ে, দুই হাঁটু
ভাঁজ করে বুকের দিকে টেনে এনে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন। চিৎ হয়ে শুয়ে
লম্বা লম্বা ফুঁ দেবেন। এবার আপনি পা লম্বা করে অর্থাৎ যে পায়ে ব্যথা আসে
অথবা দু’ পায়ে ব্যথা আসলে দু’ পা-এর স্ট্রেচিং করবেন। তারপর বালিশ ছাড়া উপুর শুয়ে, দু’হাত কোমরের উপর রেখে, মাথা ও কাঁধ উপরের দিকে
উঠিয়ে ৫ সেকেন্ড ধরে রাখবেন, এ ধরে রাখা আস্তে আস্তে ১০-১৫ সেকেন্ড
পর্যন্ত নিয়ে যাবেন। প্রতিটি ব্যায়াম ১৫-২০বার করে দিনে দু’বার করবেন।
আপনার খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। প্রচুর পানি পান করবেন,
লাল চালের ভাত ও লাল আটার রুটি খাবেন। ধূমপান চিরতরে বর্জন করবেন।
ফলের মধ্যে কালো আঙুর, পাকা পেঁপে, কলা খাবেন। প্রতিদিন ৩০ মিনিট
গায়ে রোদ লাগাবেন। পূর্ণ সিদ্ধ ডিমের সাদা অংশ খাবেন। কাত হয়ে শুয়ে,
ব্যথার স্থানে ঠা-া সেঁক দিন ১০ মিনিট করে দিনে দু’বার। সেঁক দেয়ার আগে
নারিকেল তেল ও রসুন একসঙ্গে গরম করে (কিছুক্ষণ গরম করার পর ব্রাউন
কালার হলে তা ঠা-া করুন) উক্ত স্থানে হালকা লাগিয়ে ঠা-া (ভেজা সুতি
কাপড়ের উপর দিয়ে বরফ লাগিয়ে) সেঁক দেবেন। ভারি জিনিস ওঠানো
এড়িয়ে চলবেন ও শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category