• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

বাংলাদেশ এশিয়া কাপ খেলতে শ্রীলংকায় পৌঁছাল

Reporter Name / ৩১৯ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

এশিয়া কাপ খেলতে রোববার সকালে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন বিকালে কলম্বো বিমানবন্দরে পৌঁছান সাকিব আল হাসানরা।

বুধবার মুলতানে স্বাগতিক পাকিস্তান বনাম নেপাল ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে।

টুর্নামেন্টে অংশ নিতে রোববার দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চান পেসার তাসকিন আহমেদ। বিমানবন্দরে গণমাধ্যমকে তাসকিন বলেন, আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে খেলা। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো আছেই, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো কিছুই সম্ভব।

এশিয়া কাপ উপলক্ষে গত ৮ আগস্ট থেকে মিরপুরে শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category